Year Ender 2024: যশস্বীর জোর টক্কর, টেস্টের রান ও সেঞ্চুরির নিরিখে শীর্ষেই রুট
Year Ender 2024: জো রুটকে কি টপকাতে পারবেন যশস্বী জয়সওয়াল? চলতি বছর টেস্ট রানের নিরিখে। সম্ভাবনা থাকলেও, কাজটা বেশ কঠিন।
২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। ওইদিনই জিম্বাবোয়ে সফরে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

তবে চলতি বছর টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে রদবদলের সম্ভাবনা থাকছে মেলবোর্ন টেস্টেই। এই টেস্টে ২৪৫ রান করতে পারলে যশস্বী জয়সওয়াল টপকাতে পারবেন শীর্ষে থাকা জো রুটকে। চলতি বছর টেস্টে ভারতের সফলতম ব্যাটার যশস্বীই।
পারথে প্রথম টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ১৬১ রানের ইনিংস। অ্যাডিলেডে প্রথম ইনিংসে করেন ০, দ্বিতীয় ইনিংসে ২৪, ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে যশস্বীর ব্যক্তিগত স্কোর ছিল যথাক্রমে ৪ ও অপরাজিত ৪।
চলতি বছর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট ১৭টি টেস্টে ৩১ ইনিংসে ৩ বার অপরাজিত থেকে ১৫৫৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ২৬২, গড় ৫৫.৫৭। ৬টি শতরান, ৫টি অর্ধশতরান করেছেন। শূন্যে আউট ১ বার। দুরন্ত ফর্মের সুবাদে তিনিই রয়েছেন সবচেয়ে বেশি রান করার নিরিখে শীর্ষে।
যশস্বী জসওয়াল এ বছর ১৪টি টেস্টে ২৭ ইনিংসে ২ বার অপরাজিত থেকে ১৩১২ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ২১৪। গড় ৫২.৪৮। তিনটি শতরান ও সাতটি হাফ সেঞ্চুরি করেছেন। শূন্য রানে আউট হয়েছেন তিনবার।
যশস্বীর স্ট্রাইক রেট ৭২.৬৮, রুটের ৬৩.৩৮। তার বড় কারণ চলতি বছর টেস্টে সর্বাধিক ৩৫টি ছয় মেরেছেন যশস্বী। সর্বাধিক চার মারার নিরিখে যশস্বী (১৪৯) রয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট (১৫৩)-এর পরেই। সর্বাধিক ছয়ের তালিকায় যশস্বীর অনেক পিছনে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস (২১)।
চলতি বছর টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে রয়েছেন বেন ডাকেট (১৭ টেস্টে ৩২ ইনিংসে ১১৪৯ রান), চারে হ্যারি ব্রুক (১২ টেস্টে ২০ ইনিংসে ১১০০ রান)। পঞ্চম স্থানে কামিন্দু (৯ টেস্টে ১৬ ইনিংসে ১০৪৯ রান)। এ ছাড়া চলতি বছরে যিনি টেস্টে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৯ টেস্টে ১৮ ইনিংসে ১০১৩ রান)।
ইংল্যান্ডের অলি পোপ ৬ ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১৬ রানের জন্য চলতি বছর ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ১ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি। টেস্টে রানের নিরিখে চলতি বছর যশস্বীর পরে যে ভারতীয় রয়েছেন তিনি হলেন শুভমান গিল। গিল ১২টি টেস্টে ২২ ইনিংসে ২ বার অপরাজিত থেকে ৮৬৬ রান করেছেন।
চলতি বছর টেস্টে সর্বাধিক রানের নিরিখে যশস্বী ও গিলের পর প্রথম পাঁচে যে ভারতীয় ব্যাটাররা রয়েছেন তাঁরা হলেন রোহিত শর্মা ১৩টি টেস্টে ৬০৭ রান, ঋষভ পন্থ ৮টি টেস্টে ৫১৮ রান ও রবীন্দ্র জাদেজা ১১টি টেস্টে ৫০৮ রান। বিরাট কোহলি ৯টি টেস্টে ৩৭৬ রান করেছেন এ বছর। যা কিছুটা বাড়বে মেলবোর্ন টেস্টে।
চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি শতরান করেছেন জো রুট। তাঁর নামের পাশে ৬টি শতরান। দ্বিতীয় স্থানে কামিন্দু মেন্ডিস, শ্রীলঙ্কার ব্যাটার এ বছর পাঁচটি টেস্ট শতরান পেয়েছেন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও হ্যারি ব্রুক পেয়েছেন চারটি করে। চলতি বছর টেস্টে তিনটি করে শতরান রয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ভারতের শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও ইংল্যান্ডের অলি পোপের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications