Year-Ender 2024: রাজনীতিকে টেক্কা দিল খেলা! ২০২৪ সালে গুগল সার্চে বিশ্বকাপও পিছিয়ে আইপিএলের চেয়ে

Year-Ender 2024: ডিসেম্বর মাস চলছে। নতুন বছরের আগে চলছে বর্ষশেষের সালতামামি। ভারতে গুগল সার্চের নিরিখে চলতি বছরের বিস্তারিত খতিয়ান পেশ করা হয়েছে।

তাতে রাজনীতিকে পিছনে ফেলে দিয়েছে খেলা। ভারতে নেটাগরিকরা বছরভর যা গুগলে সার্চ করেছেন তার নিরিখে সেরা দশের পাঁচটিই খেলার ইভেন্ট।

Year-Ender 2024

এই তালিকার প্রথম পাঁচে রয়েছে তিনটি খেলার ইভেন্ট। ভারতে গুগল সার্চের প্রথম পাঁচে রয়েছে যথাক্রমে আইপিএল, টি২০ বিশ্বকাপ, ভারতীয় জনতা পার্টি, ইলেকশন রেজাল্টস ২০২৪ ও অলিম্পিক্স ২০২৪। ছয় থেকে দশে অত্যধিক গরম বা এক্সেসিভ হিট, রতন টাটা, ভারতের জাতীয় কংগ্রেস, প্রো কবাডি লিগ ও ইন্ডিয়ান সুপার লিগ।

ভারতে গুগল সার্চের নিরিখে সেরা পাঁচ ক্রীড়া ইভেন্টগুলি হলো- আইপিএল, টি২০ বিশ্বকাপ, অলিম্পিক্স, প্রো কবাডি লিগ ও আইএসএল। এরপর ক্রমান্বয়ে রয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ, কোপা আমেরিকা, দলীপ ট্রফি, উয়েফা ইউরো ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ।

যে ম্যাচগুলিকে নিয়ে নেটাগরিকরা বেশি সার্চ করেছেন সেই তালিকার শীর্ষে রয়েছে ভারত বনাম ইংল্যান্ড। তারপর রয়েছে ভারত বনাম বাংলাদেশ, ভারত বনাম জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা বনাম ভারত, ভারত বনাম আফগানিস্তান।

এ ছাড়াও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ভারত বনাম পাকিস্তান, পাকিস্তান বনাম ইংল্যান্ড দ্বৈরথ নিয়েও আগ্রহ দেখা গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই তালিকার শেষ দুটি ম্যাচ আইপিএলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস এবং চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস।

যে ব্যক্তিত্বদের নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে গুগলে সেই তালিকার শীর্ষে ভিনেশ ফোগাট। নিশ্চিতভাবেই সেটি তাঁর অলিম্পিক্সের পারফরম্যান্স এবং পদক হাতছাড়া হওয়ার ঘটনা পরম্পরার জন্য। এমনকী তিনি রাজনীতিতে দাঁড়িয়ে হরিয়ানার ভোটেও জেতেন।

ভিনেশের পিছনে রয়েছেন নীতীশ কুমার ও চিরাগ পাসওয়ান। গুগল সার্চে সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় ভিনেশের পর রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ক্রীড়াবিদদের মধ্যে সার্চে তিনি দ্বিতীয়। আইপিএলে নজর কাড়া শশাঙ্ক সিং রয়েছেন এই তালিকার ছয়ে, ক্রীড়াবিদদের মধ্যে তিনে।

শশাঙ্ককে আইপিএল নিলামের আগে ধরে রেখেছিল পাঞ্জাব কিংস। বিভিন্ন জগতের সেরা দশের তালিকায় নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে অভিষেক শর্মা ও লক্ষ্য সেন। গুগলে সবচেয়ে বেশি সার্চ যে ক্রীড়াবিদদের নিয়ে হয়েছে তাতে ক্রিকেটার অভিষেক ও শাটলার লক্ষ্য রয়েছেন যথাক্রমে চার ও পাঁচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+