Year Ender 2024: টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের পর টেস্টে চরম ব্যর্থ বিরাট ও রোহিত, লজ্জার নজিরও হিটম্যানের
Year Ender 2024: টি২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার কি টেস্টের পালা?
মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা ব্যর্থ হওয়ায় সমালোচনা শুরু হয়েছে। রোহিত আজ থিতু হয়েও আউট হন। বিরাটের অফ স্টাম্পের বাইরের বল তাড়ার বদভ্যাস এদিনও কাটল না।

ভারত যখন শেষদিনে ৩৪০ রানের টার্গেট তাড়া করছে তখন রোহিত শর্মা ৪০ বলে ৯ ও বিরাট কোহলি ২৯ বলে ৫ করে সাজঘরে। রোহিত ওপেন করায় ওপেনিংয়ে ছন্দে থাকা লোকেশ রাহুলকে নামতে হয় তিনে। প্রথম ইনিংসে ৪২ বলে ২৫ করলেও দ্বিতীয় ইনিংসে তিনি ফিরলেন ৫ বলে ০ রানে।
বিরাট কোহলির টেস্টে ব্যাটিং গড় ২০২৪ সালের শেষে দাঁড়াল ৪৭.২১-এ। ২০২৪ সালে ১০টি টেস্টে কোহলি ১৯ ইনিংসে ২ বার অপরাজিত থেকে ৪১৭ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১০০। ১টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। গড় ২৪.৫২।
তবে যদি ২০২৪-২৫ মরশুম ধরা হয় তাহলে কোহলির টেস্টে ব্যাটিং গড় ২৩.৯৩। ৯ টেস্টে ১৭ ইনিংসে ২ বার অপরাজিত থেকে রান ৩৫৯। সর্বাধিক পারথ টেস্টের অপরাজিত ১০০। ১টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। শূন্যে আউট ১ বার।
রোহিত শর্মার টেস্টের ব্যাটিং গড় চলতি বছরের শেষে এসে দাঁড়াল ৪০.৫৭-এ। রোহিত এ বছর ১৪টি টেস্ট খেলে ২৬ ইনিংসে ১ বার অপরাজিত থেকে ৬১৯ রান করেছেন। গড় ২৪.৭৬। ২টি করে শতরান ও অর্ধশতরান করেছেন। শূন্যে আউট ১ বার।
২০২৪-২৫ মরশুমে এখনও অবধি ৮টি টেস্ট খেলেছেন রোহিত। ১৫ ইনিংসে ১৬৪ রান করেছেন। গড় মাত্র ১০.৯৩, সর্বাধিক স্কোর ৫২। একটিই অর্ধশতরান পেয়েছেন।
অধিনায়ক বনাম অধিনায়ক দ্বৈরথে আউট হওয়ার নিরিখে রোহিত গড়লেন লজ্জার নজির। অধিনায়ক হিসেবে প্রতিপক্ষ দলের অধিনায়কের বলে সবচেয়ে বেশিবার আউট হলেন রোহিত। প্যাট কামিন্স এই নিয়ে ষষ্ঠবার টেস্টে আউট করলেন রোহিতকে।
রিচি বেনোর বলে টেড ডেক্সটার এবং ইমপাম খানের বলে কপিল দেব পাঁচবার করে টেস্টে আউট হয়েছিলেন। রিচি বেনোর বলে টেস্টে গুলাবরাই রামচাঁদ, কপিল দেবের বলে ক্লাইভ লয়েড ও রিচি বেনোর বলে পিটার মে চারবার করে আউট হয়েছেন।
যা পরিস্থিতি তাতে ভারত আর আগামী বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে না। ফলে ২০২৫ সালেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে শেষবার টেস্ট খেলতে দেখা যায় কিনা তা নিয়ে চর্চা ফের জোরালো হলো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications