Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2024: অশ্বিন থেকে ঋদ্ধি, শিখর থেকে কার্তিক, আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন একঝাঁক তারকা

Year Ender 2024: চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের তালিকায় নবতম সংযোজন রবিচন্দ্রন অশ্বিন।

রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা চলতি বছরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। দেশ-বিদেশের যে উল্লেখযোগ্য ক্রিকেটাররা পুরোপুরিভাবে বা দু-একটি ফরম্যাট থেকে অবসর নিলেন সেই তালিকা দেখে নেওয়া যাক।

Year Ender 2024

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাঁরা সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২৪ সালেই বিদায় জানালেন সেই তালিকায় রয়েছেন দীনেশ কার্তিক, সৌরভ তিওয়ারি, বরুণ অ্যারন, কেদার যাদব, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কৌল এবং রবিচন্দ্রন অশ্বিন।

জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই অবসর নেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডিন এলগার। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে তিনিই প্রথম বিদায় জানান। চলতি বছর জানুয়ারিতে সিডনি টেস্ট খেলেই আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা টানেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন গত জানুয়ারিতেই টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ১২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে চলতি বছরেই যবনিকা টানলেন। একই পথে হেঁটেছেন তাঁরই দেশের কলিন মুনরো।

দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নামিবিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডেভিড উইসে চলতি বছরের টি২০ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তাঁর মতোই টি২০ বিশ্বকাপ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হয়ে রইল নেদারল্যান্ডসের সিব্রান্ড এঙ্গেলব্রেখটের কাছে।

বিরাট, রোহিত, জাদেজার মতো টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাও। চলতি বছরই টেস্ট ও টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন বাংলাদেশের শাকিব আল হাসান। তবে বিদায়ী টেস্ট ঘরের মাঠে খেলতে পারেননি তিনি।

গত জুলাই মাসে ইংল্যান্ডের হয়ে বিদায়ী টেস্ট খেলে আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা টানলেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। টি২০ আন্তর্জাতিকে বিশ্বের প্রাক্তন ১ নম্বর ইংল্যান্ডের ডেভিড মালানও আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

ইংল্যান্ডের মঈন আলি, ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড ও উইল পুকোভস্কি, ভারতের বারিন্দর স্রানও চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন। বাংলাদেশের মাহমুদুল্লাহ টি২০ আন্তর্জাতিক ও নিউজিল্যান্ডের টিম সাউদি অবসর নিলেন টেস্ট থেকে।

পাকিস্তানের হয়ে অবসর ভেঙে প্রত্যাবর্তন করা মহম্মদ আমির ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। আমিরের মতো পাকিস্তানেরই ইমাদ ওয়াসিমও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন চলতি মাসেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+