Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2023: ব্যাট হাতে গিল-বিরাটদের দাপট, বোলিংয়ে নজির কুলদীপদের, একনজরে ভারতের ওডিআই পারফরম্যান্স

২০২৩ সালেও একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকেছে ভারতের। ফাইনালেও উঠেও ট্রফি জয়ের স্বাদ পাওয়া হয়নি টিম ইন্ডিয়ার। তবে চলতি বছরে এশিয়া সেরা হয়েছে রোহিত শর্মার দল। রেকর্ড বুকেও টিম ইন্ডিয়ার প্রাপ্তির সংখ্যা কম নেই। বছর শেষে শুরু হয়ে গিয়েছে হিসেব নিকেষ। ২০২৩ সালে ওডিআই ক্রিকেটে কী কী রেকর্ড গড়ল ভারত? বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০২৩ সালে ৩৫টি একদিনের ম্যাচে ২৮৯টি উইকেট নিয়েছেন ভারতীয় বোলাররা। গড় ২৩.৩৪ এবং ইকোনমি রেট ৫.১। এরমধ্যে ৮বার ৫ উইকেট নিয়েছেন ভারতীয় বোলাররা। শামি, সিরাজ, বুমরাহ, কুলদীপ, জাদেজারা অনবদ্য পারফরম্যান্স তুলে ধরেছেন বল হাতে সারা বছর ধরেই।

Year Ender 2023: Team India

একদিনের ক্রিকেটে বছরে সর্বাধিক জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে আছে ভারত। ৩৫টি একদিনের ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পেয়েছে ভারত। হেরেছে সাত ম্যাচে। একটি ম্যাচে ফলাফল হয়নি। অন্যদিকে ৩৫টি একদিনের ম্যাচ খেলে ৩০টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে এই ক্ষেত্রেও দ্বিতীয়স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হল টিম ইন্ডিয়াকে।

চলতি বছরে ওডিআই ফর্ম্যাটে ৩৫০-র বেশি ভারতীয় দল রান করেছে ৯ বার। এই রেকর্ডে শীর্ষে টিম ইন্ডিয়াই। ২০১৯ সালে এক ক্যালেন্ডার ইয়ারে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি( সাত বার) ৩৫০ রান করার রেকর্ড ছিল ইং‌‌ল্যান্ডের। সেই রেকর্ডও চলতি বছরে ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া।

চ‌লতি বছরে শতরানের নিরিখেও রেকর্ড সৃষ্টি করেছেন ভারতীয় ব্যাটাররা। ভারতীয় ব্যাটসম্যানরা মোট ১৯টি সেঞ্চুরি চলতি বছরে করেছেন। কোহলির ব্যাট থেকেই এসেছে ছয়টি শতরান। সচিনের ৪৯টি একদিনের শতরানের রেকর্ডও ভেঙে দিয়েছেন কিং কোহলি।

২০২৩ সালে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির গড়েছেন শুভমান গিল। ভারতীয় দলের তরুণ ব্যাটার করেছেন ১৫৮৪ রান। গড় ৬৩.৩৬। ব্যাট হাতে স্ট্রাইক রেট ১০৫.৪৫। বিরাট কোহলি করেছেন ১৩৭৭ রান, এরমধ্যে বিশ্বকাপেই করেছেন ৭১১ রান। রোহিত করেছেন ১২৫৫ রান।

২০২৩ সালে একদিনের ক্রিকেটে সেরা তিন বোলরাই ভারতীয়। সবাইকে টেক্কা দিয়ে চলতি বছরে সেরা উইকেট প্রাপক হয়েছেন কুলদীপ যাদব। তাঁর নামের পাশে ৩০ ম্যাচে ৪৯ উইকেট। ২৫ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং।এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরও এক ভারতীয় বোলার মহম্মদ সিরাজ। ২৫ ম্যাচে চলতি বছরে ৪৪ উইকেট নিয়েছেন হায়দরাবাদী পেসার। শামি একদিনের ক্রিকেটে এবার মোট ৪৩টি উইকেট নিয়েছেন ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+