Year Ender 2023: চেন্নাই ছুঁয়েছে মুম্বইয়ের কীর্তি! ফিরে দেখা আইপিএলের নানা রেকর্ড ও মাইলস্টোন

Year Ender 2023: আইপিএলের নিলাম মঙ্গলবার দুবাইয়ে। ওইদিনই নির্ধারিত হয়ে যাবে ১০ দলের হয়ে কারা মাঠে নামবেন। রিটেনশন লিস্টে অনেককেই ধরে রাখা হয়েছে। সর্বাধিক ৭৭ জন ক্রিকেটার মিনি অকশনে দল পেতে পারেন।

নিলাম প্রক্রিয়া শেষেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৪-এর কাউন্টডাউন। বছর ঘোরার আগে তাই ফিরে দেখা চলতি বছরের আইপিএলের নানা রেকর্ড ও মাইলস্টোন।

Year Ender 2023: চেন্নাই ছুঁয়েছে মুম্বইয়ের কীর্তি!

ষোড়শ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার খেতাব জয়ের মাধ্যমে রোহিত শর্মার নজির স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি। এখনও অবধি সবচেয়ে বেশি পাঁচবার করে আইপিএল জিতেছে চেন্নাই ও মুম্বই। ২০২৪ সালে রোহিত মুম্বইকে নেতৃত্ব না দিলেও ধোনিই রয়েছেন সিএসকে অধিনায়ক।

এবারের আইপিএলে ছক্কার ফুলঝুরি ছুটেছে। তাতে আইপিএলে নয়া কীর্তিও স্থাপিত হয়েছে। চলতি বছর আইপিএলে ছক্কার সংখ্যা ১১২৪, যা ছাপিয়ে গিয়েছে গতবারের ১০৬২টি ছক্কার রেকর্ড। প্রথম ইনিংসে এবারের আইপিএলে গড় স্কোর ১৮৩, আইপিএলের ইতিহাসে যা সর্বাধিক।

চলতি বছর আইপিএলে ১৫৩টি অর্ধশতরান হয়েছে। যা পিছনে ফেলেছে ২০২২-এর ১১৮টি হাফ সেঞ্চুরিকে। আইপিএলের সর্বশেষ সংস্করণে শতরানের সংখ্যা ১২, সেটিও আইপিএলের ইতিহাসে সর্বাধিক। কেকেআরের বিরুদ্ধে ১৩ বলে অর্ধশতরান করে দ্রুততম হাফ সেঞ্চুরির নজির দখলে নেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল।

চলতি বছরের আইপিএলে মোট ৩৭ বার ২০০-র বেশি রান উঠেছে, যা রেকর্ড। দুশো বা তার বেশি রান তাড়া করে জেতার নজির রয়েছে ৮টি, এটিও আইপিএলে সর্বকালীন রেকর্ড। কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং শেষ পাঁচটি বলে পাঁচটি ছক্কা মেরেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জেতার জন্য ৫ বলে যখন ২৮ রান দরকার ছিল। রান তাড়া করার সময় প্রথম ব্যাটার হিসেবে শেষ ৫ বলে এত রান তুলে নজর কাড়েন রিঙ্কু।

বিরাট কোহলি প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে সাত হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন। মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ২৫০তম আইপিএল ম্যাচ। চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে সর্বাধিক ৫৬৪ রান খরচ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+