Year Ender 2023: কেএল রাহুল থেকে মুকেশ কুমার, জীবনের বাইশ গজে দ্বিতীয় ইনিংস শুরু করলেন কোন ক্রিকেটাররা?
ক্যালেন্ডারের পাতা বলছে ২০২৩ বিদায় নিতে আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরই স্বাগত ২০২৪। পুরানোকে বিদায় জানিয়ে নতুনের শুভ সূচনা। প্রতি বছরের মতোই ২০২৩ সালেও সূচনা হয়েছে একাধিক সম্পর্কের। আবার পরিণতি পেয়েছে তারকাদের ভালোবাসা। ব্যতিক্রম নয় ক্রিকেট মাঠের ব্যক্তিত্বরাও। কেএল রাহুল থেকে অক্ষর প্যাটেল ২০২৩ সালে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা করলেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২৩ জানুয়ারি বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল। রাহুল-আথিয়ার বিয়ে হয়েছিল খান্দালায় সুনীল শেঠির ফার্মহাউসে।বলিউড এবং ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নতুন, সেই তালিকায় যুক্ত হলেন রাহুল আথিয়াও। বেশ কয়েক বছর ধরেই প্রেমে আবদ্ধ ছিলেন রাহুল-আথিয়া। চলতি বছরের শুরুতেই পূর্ণতা পেল তাঁদের চার বছরের ভালোবাসার সম্পর্ক।

টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুরও চলতি বছরেই জীবনেের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করেন। শার্দূল তাঁর বান্ধবী মিতালি পারুলকারকে একটি জমকালো অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি মুম্বাইতে মারাঠি রীতি অনুযায়ী সাত পাকে বাধা পড়েন।
আইপিএল জেতার পরই ৩ জুন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড সঙ্গে বিয়ে সেরে ফেললেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পাওয়ারের সঙ্গে। মুম্বইয়ের মেয়ে উৎকর্ষা নিজেও ক্রিকেটার ছিলেন। বিয়ের অনুষ্ঠানের প্রথম ঝলক শেয়ার করে গায়কোয়াড লিখেছেন, "পিচ থেকে বিয়ের পিঁড়ি, আমাদের যাত্রা শুরু"।
ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ চলতি বছরের ৪ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। প্রসিদ্ধ তার বাগদত্তা রচনাকে বিয়ে করেন।
২৩ নভেম্বর জীবনের বাইশ গজে দ্বিতীয় ইনিংসের সূচ না করলেন নভদীপ সাইনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন স্বাতী আস্থানার সঙ্গে। শুক্রবার নিজের সোশ্যাল সাইটে বিবাহের ছবি প্রকাশ করেছেন ভারতীয় দলের এই পেসার। স্বাতীর সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়, বেশ কয়েক বছর প্রেম পর্বের পর এবার জুটি বেধে নতুন ইনিংসের সূচনা করলেন নভদীপ সাইনি।
২৮ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলরা ক্রিকেটার মুকেশ কুমার। বিহারের গ্রামের বাড়িতে হয় বিয়ের অনুষ্ঠান। মুকেশ কুমারের স্ত্রীর নাম দিব্যা সিং। তিনি বিহারের ছাপড়া জেলার বাসিন্দা।কয়েকমাস আগেই বাগদান পর্ব হয়ে গিয়েছিল ভারতীয় দলের ক্রিকেটারের।












Click it and Unblock the Notifications