Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2023: বিশ্বকাপ ক্রিকেটকে টেক্কা দিল আইপিএল! গুগল সার্চে সর্বাধিক জনপ্রিয় কোন ম্যাচ?

Year Ender 2023: আর কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে নতুন বছর। ২০২৩ সালে ক্রীড়াক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছে। তার মধ্যে ভারতে অনুষ্ঠিত হয়েছে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ।

চলতি বছর এখনও অবধি ভারত-সহ সারা বিশ্বে কোন স্পোর্টস ইভেন্টগুলি গুগল সার্চে প্রথম দশে রয়েছে সেই তালিকা দেখে নেওয়া যাক।

Year Ender 2023: বিশ্বকাপ ক্রিকেটকে টেক্কা দিল আইপিএল!

আইপিএলের জনপ্রিয়তায় থাবা বসাতে পারেনি ক্রিকেট বিশ্বকাপ। অন্তত ভারতে গুগল সার্চের তথ্য তাই বলছে। ভারতে গুগল সার্চের নিরিখে সবার আগে রয়েছে আইপিএল, তারপর বিশ্বকাপ ক্রিকেট। প্রথম দশের মধ্যে ক্রিকেটের ইভেন্ট নিয়েই সবচেয়ে বেশি সার্চ হয়েছে। এশিয়ান গেমস ও আইএসএল বাদে সবই ক্রিকেটের।

আইপিএল ও বিশ্বকাপ ক্রিকেটের পর ক্রমান্বয়ে রয়েছে এশিয়া কাপ, মহিলাদের প্রিমিয়ার লিগ, এশিয়ান গেমস, আইএসএল, পাকিস্তান সুপার লিগ, অ্যাশেজ, মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি ২০ লিগ এসএ২০। চলতি বছর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের খুঁটিনাটি জানতেই সার্চ করেছেন সর্বাধিক ক্রীড়াপ্রেমী। ভারত লিগ পর্বে প্রথম ম্যাচ ও ফাইনাল খেলে অজিদের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাস্ত হয় রোহিত শর্মার ভারত।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর ক্রমান্বয়ে রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড, ভারত বনাম ইংল্যান্ড, ভারত বনাম আয়ারল্যান্ড, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ভারত বনাম আফগানিস্তান, ভারত বনাম বাংলাদেশ, গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এই তালিকায় যে ম্যাচগুলি দেখা যাচ্ছে তার সবই ক্রিকেটের। যার মধ্যে রয়েছে আইপিএল ফাইনাল।

উল্লেখ্য, গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে আইপিএল শুরু হয়েছিল। ফাইনালেও মুখোমুখি হয় এই দুই দল। এশিয়ান গেমস বা ইন্ডিয়ান সুপার লিগের কোনও ম্যাচ নিয়ে সার্চ প্রথম দশে নেই।

গুগলের গ্লোবাল সার্চে যে দলগুলি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে সেগুলি হলো ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস লেকারস, আল নাসের, ম্যানচেস্টার সিটি ও মায়ামি হিট। ডামার হ্যামলিন, কিলিয়ান এমবাপে, ট্রাভিস কেলস, জো মোরান্ত ও হ্যারি কেনের বিষয়ে জানতেও বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীরা গুগলে সার্চ করছেন।

মেসি এখন মার্কিন মুলুকে ফুটবল খেলছেন। ইন্টার মায়ামিতে তিনি যোগদান করায় গ্লোবাল সার্চের শীর্ষে চলে গিয়েছে এই ক্লাবের নাম। এখানেও যে মেসি-ম্যাজিক অব্যাহত তা আর বলার অপেক্ষা রাখে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য নাম রয়েছে আল নাসেরেরও। তবে গুগল সার্চের জনপ্রিয়তার নিরিখে মেসি টেক্কা দিয়েছেন সিআর সেভেনকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+