ফিরে দেখা ২০২১: এক নজরে বর্ষ সেরা পাঁচ ক্রিকেট তারকা, তালিকায় ভারতের দুই
ফিরে দেখা ২০২১: এক নজরে বর্ষ সেরা পাঁচ ক্রিকেট তারকা
চলতি বছরে অনুষ্ঠিক হয়েছে আইসিসি'র দুই মেগা ইভেন্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি-২০ বিশ্বকাপ। এছাড়া একাধিক দ্বি-পাক্ষিক সিরিজ'তো রয়েছে। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে এবং করোনা মহামারি'র ভয়াবহতার মধ্যেই ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ক্রিকেটাররা নিজেদের মেলে ধরা চেষ্টা করে গিয়েছেন প্রতিনিয়ত। বছরের শেষ প্রান্তে এসে দেখে নিন কোন কোন ক্রিকেটার সারা বছর মাতিয়ে রাখলেন বাইশ গজ।

জো রুট (ইংল্যান্ড):
বছরের শেষ প্রান্তে এসে অ্যাশেজে নিজেকে মেলে ধরতে না পারলেও অস্ট্রেলিয়া সফরের আগে পর্যন্ত রানের বন্যা বয়ে গিয়েছে রুটের ব্যাটে। যদি কোনও ব্যাটসম্যান গোটা বছর টেস্ট ক্রিকেট'কে নিয়ন্ত্রণ করে গিয়েছেন, সেটা 'রান মেশিন' রুট ছাড়া আর কেউ নয়। এই বছর ১৪টি টেস্টে ১৬৩০ রান করেছেন তিনি। ২০২১-এ টেস্ট সার্কিটে সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বকালের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রুট। রুটের আগে রয়েছেন পাকিস্তানের মহম্মদ ইউসুফ (১৭৮৮ রান, সাল ২০০৬), কিংবদন্তি ভিভ রিচার্ডস (১৭১০ রান, সাল ১৯৭৬) এবং গ্রেম স্মিথ (১৬৫৬ রান, সাল ২০০৮)।
বক্সিং ডে টেস্টের আগে চলতি বছর টেস্টে রুটের গড় ৬২.৬৯। এই বছর তাঁর টেস্ট শতরান রয়েছে ৬টি এবং অর্ধশতরান ৩টি। এই বছর দু'টি ডবল সেঞ্চুরিও রয়েছে রুটের, যার মধ্যে একটি এসেছে চেন্নাইয়ের মাঠে ভারতের বিরুদ্ধে তাঁর শততম টেস্টে।

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া):
বছরের শুরুটা একেবারেই ভাল হয়নি ওয়ার্নারের জন্য। ভারতের বিরুদ্ধে বছরের শুরুতে ইনিংস অনুযায়ী তাঁর রান ছিল ৫, ১৩, ১ এবং ৪৮। আইপিএল-এও রান আসেনি ওয়ার্নারের ব্যাটে। আইপিএল-এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারান ওয়ার্নার। এমনকী বাদ পড়েন প্রথম একাদশ থেকেও। কিনতু কথায় বলে বড় প্লেয়াররা বড় মঞ্চের জন্য অপেক্ষা করেন।
টি-২০ বিশ্বকাপ শুরু হতেই পুরনো ডেভিড ওয়ার্নার'কে দেখা যায় সংযুক্ত আরব আমিরশাহী'র মাঠে। অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের প্রধাণ কাণ্ডারী ওয়ার্নার এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। বিশ্বকাপে তাঁর সংগ্রহ ২৮৯ রান। চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য টি-২০ বিশ্বকাপের সেরা নির্বাচিত হন ওয়ার্নার। ১৪৬ স্ট্রাইক রেটে তাঁর গড় ছিল ৪৮। অ্যাশেজেও ফর্ম ধরে রেখেন ওয়ার্নার।

রবিচন্দ্রন অশ্বিন (ভারত):
এই বছরে ক্রিকেটার অশ্বিনের নব জন্ম হয়েছে বললে এক বিন্দুও বাড়িয়ে বলা হবে না। আইসিসি টেস্ট ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা অশ্বিন টেস্ট ফর্ম্যাটে এই বছরের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। সেঞ্চুরিয়ান টেস্ট শুরু হওয়ায় আগে পর্যন্ত ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ৫২টি উইকেট। এর মধ্যে তিন বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। উইকেট সংখ্যার নিরিখে এই বছর হরভজন সিং'কে ছাপিয়ে গিয়েছেন অশ্বিন। টেস্টে হরভজনের ঝুলিতে ছিল ৪১৭টি উইকেট। এখনও পর্যন্ত অশ্বিন নিয়েছে ৪২৭টি উইকেট।

রোহিত শর্মা (ভারত):
রোহিত শর্মা'র কেরিয়ারে এই বছরটার গুরুত্ব অনেক বেশি। ঘরের মাঠে শুধু নয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে গিয়েও রান পেয়েছে রোহিত। ১১টি টেস্টে ৪৭.৬৮ গড়ে ৯০৬ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। টেস্টে আইসিসি'র ক্রমতালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন রোহিত। দু'টি শতরান এবং ৪টি অর্ধশতরান এসেছে এই ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে। বিরাট কোহলি'কে সরিয়ে এই বছরই নির্ধারিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয় রোহিত'কে। টি-২০ ফরম্যাট থেকে বিরাট নিজে সরে দাঁড়ালেও ওডিআই-এর অধিনায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খেলতে পারছেন না রোহিত। ওডিআই সিরিজের তাঁকে পাওয়ার বিষয়ে নিশ্চিত নয় বোর্ড।

মহম্মদ রিজওয়ান (পাকিস্তান):
২০২১-এ স্বপ্নের ছন্দে রয়েছেন মহম্মদ রিজওয়ান। ২০২১-এর আগে পর্যন্ত ২৬টি টি-২০ ম্যাচে ৩১৩ রান করেছিলেন রিজওয়ান। কিন্তু চলতি বছরে ২৯টি টি-২০ ম্যাচে ৭৩ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১৩২৬ রান। স্ট্রাইক রেটে'র উন্নতিও এই বছর হয়েছে রিজওয়ানের খেলায়। অনেকটা তাঁর কারণেই এই বছর টি-২০ ফরম্যাটে একাধিক সাফল্য এসেছে পাকিস্তানে। ১৩৪.৮৯ স্ট্রাইক রেটে ১২টি অর্ধ শতরান এবং একটি শতরান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেমিফাইনালের আগে পর্যন্ত এই বছর টি-২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য লেগেছিল রিজওয়ানের পাকিস্তান'কে। আন্তর্জাতিক, ঘরোয়া এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে টি-২০ ফরম্যাটে এই বছর ২০৩৬ রান করেছেন রিজওয়ান। এর ফলে এক ক্যালেন্ডার ইয়ারে প্রথম ব্যাটসম্যান হিসেবে সব ধরনের টি-২০ মিলিয়ে দু'হাজার রান করার নজির গড়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications