ফিরে দেখা ২০২১: ওডিআই ফর্ম্যাটে সেরা দশ উইকেট শিকারির তালিকায় নেই কোনও ভারতীয়
ফিরে দেখা ২০২১: ওডিআই ফর্ম্যাটে সেরা দশ উইকেট শিকারির তালিকায় নেই কোনও ভারতীয়
চলতি বছরে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট (ওডিআই) কখনও-ই সে'ভাবে আলোচনার কেন্দ্রে আসেনি। ২০২১ সালে ক্রিকেট সার্কিটের ফোকাসে প্রথমে থেকেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বছরের পরবর্তী সময়ে লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছে টি-২০ বিশ্বকাপ। তবে, এটাই সেই বছর যেখানে ওডিআই ক্রিকেটের উপর মানুষের বেশি নজর না গেলেও একাধিক ক্রিকেটার এই ফর্ম্যাটে নিজেদের মেলে ধরেছেন। ২০২১-এ ওডিআই ফর্ম্যাটে সেরা দশ জন উইকেট অর্জনকারী বোলার'কে নিয়েই এই প্রতিবেদন।

বিলাল খান
ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে খুব একটা পরিচিতি না থাকলেও ওমানের এই পেসার সেরা দশ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন। দশ ইনিংসে ১৫টি উইকেটে পেয়েছে তিনি। তাঁর বোলিং গড় ২৩.৮০।

মেহেদি হাসান মিরাজ
বাংলাদেশের এই অফ-স্পিনার তাঁর ধারাবাহিকতা এই বছরেও বজায় রেখেছেন। ১৯.৮০ গড়ে ১১টি ইনিংসে ১৫টি উইকেট নিজের নামে করেছেন মিরাজ।

অ্যান্ড্রু ম্যাকব্রাইন
বছরটা দারুণ গিয়েছে আয়ারল্যান্ডের এই অফ-স্পিনারের। উইকেট নেওয়ার পাশাপাশি নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন এই ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। একাধিক ম্যাচে আয়ারল্যান্ডের জয়ে কারিগর ছিলেন অ্যান্ড্রু। মাত্র ৩ ইকোনমি রেট রেখে ১২ ইনিংসে ১৬টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। তাঁর গড় ২৫.১৮।

জিসান মাকসুদ
ওমানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০২১-এর সেরা দশ উইকেট শিকারির তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন জিসাম। দলের স্ট্রাইক বোলারের পাশাপাশি ওমানের অধিনায়কও তিনি। ক্রিকেটের সব ফর্ম্যাটেই ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। চলতি বছর ওডিআই-তে ১০ ইনিংসে তাঁর সংগ্রহ ১৬টি উইকেট। তাঁর গড় ২১.১৮ এবং ইকোনমি রেট ৪.২৫।

জসুয়া লিটল
আয়ারল্যান্ডের বিধ্বংসী এই পেসারের দারুণ কেটেছে ২০২১। ডাবলিন থেকে উঠে আসা ২২ বছর বয়সী এই ক্রিকেটার ৪৫ রানে ৪ উইকেট নিয়ে প্রথম নজরে আসেন। ২০.১১ গড়ে চলতি বছর ৮ ইনিংসে ১৭টি উইকেট নিয়েছেন তিনি।

সাকিব আল হাসান
বাংলাদেশের এই তারকার সম্পর্কে নতুন করে বলে দেওয়ার মতো কিছু নেই। নিজের দক্ষতার মধ্যে দিয়ে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছেন। বিশ্বের সেরা অলরাউন্ডারের বছরটা বল হাতে বেশ ভালই কেটেছে। ২০২১-এ ৯টি ইনিংসে ১৭.৫২ গড়ে ১৭টি উইকেট পেয়েছেন সাকিব।

মুস্তাফিজুর রহমান
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই তালিকায় থাকা মুস্তাফিজুর'কে তাঁর অনুগামীরা 'দ্য ফিজ' বলে ডাকতেই বেশি পছন্দ করেন। ৯ ইনিংসে ১৭.৫২ গড়ে টাইগার বাহিনীর পেস ব্যাটারির প্রধান মুস্তাফিজুরের সংগ্রহ ১৭টি উইকেট।

সন্দীপ লামিছানে
ক্রিকেট খেলিয়ে দল হিসেবে তাঁর দেশের খুব একটা নাম শোনা না গেলেও আইপিএল-এ ভাল বোলিং করার সুবাদে ক্রিকেটপ্রেমীদের কাছে সুপরিচিত নাম সন্দীপ লামিছানে। নেপালের এই তরুন ক্রিকেটার চোখ ধাঁধানো ৭.৩৮ গড়ে ৬টি ইনিংসে ১৮টি উইকেট সংগ্রহ করেছেন। নেপাল জাতীয় দলের অধিনায়ক এই লেগ স্পিনার।

সিমি সিং
আয়ারল্যান্ডের বর্তমান দলে স্পিন বোলিং বিভাগের অন্যতম ভরসা সিমি সিং। এই স্পিনার চলতি বছর ওডিআই ক্রিকেটে ১১ ইনিংসে ১৯টি উইকেট পেয়েছেন। তাঁর গড় ২০.১৫।

দুশমন্ত চামেরা
২০২১ সালে ওডিআই ফর্ম্যাটে শীর্ষ উইকেট শিকারি শ্রীলঙ্কার পেসার দুশমন্ত চামেরা। দ্বীপরাষ্ট্র'টির জার্সিতে ১৩ ইনিংসে চামেরা'র সংগ্রহ ২০টি উইকেট। তাঁর গড় ২৯.৩০
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications