ফিরে দেখা ২০২০ : টেস্টের সেরা স্পেলে কে কাকে টেক্কা দিল? কোথায় দাঁড়িয়ে ভারত?
ফিরে দেখা ২০২০ : টেস্টের সেরা স্পেলে কে কাকে টেক্কা দিল? কোথায় দাঁড়িয়ে ভারত?
করোনা ভাইরাসের আবহেও ২০২০ সালে দুর্দান্ত কিছু টেস্ট ম্যাচ মোকাবিলা প্রত্যক্ষ করেছে ক্রিকেট বিশ্ব। শেষ হতে চলা এই বছরে লাল বলের ক্রিকেটে মূলত ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের প্রাধান্য কায়েম থাকলেও লড়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ফলে ২০২০ সালে টেস্টের এক ইনিংসে সেরা বোলিং স্পেলের তালিকায় নজর ফেরানো যাক। যেখানে জয়জয়কার ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডেরই।

স্টুয়ার্ট ব্রড
তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। ২০২০ সালের এক টেস্টের এক ইনিংসে তিনি ৩১ রান দিয়ে ৬ উইকেট নেন।

টিম সাউদি
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার টিম সাউদি। ২০২০ সালে ৫টি টেস্ট খেলা এই ক্রিকেটার এক ইনিংসে ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।

কাইল জেমিসন
নিউজল্যান্ডের তরুণ ফাস্ট বোলার কাইল জেমিসন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেষ হতে চলা বছরে ৫টি টেস্ট খেলা এই ক্রিকেটার এক ইনিংসে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।

জেমস অ্যান্ডারসন
ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ২০২০ সালে টেস্টের একটি ইনিংসে ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এটিই তাঁর এ বছরের সেরা টেস্ট স্পেল।

মার্ক উড
ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড চলতি বছর টেস্টের এক ইনিংসে ৪৬ রান দিয়ে ৫ উইকেট নেন। তিনি তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।

ক্রিস ওকস
তালিকার ষষ্ঠ স্থানে থাকা ক্রিস ওকস ২০২০ সালের ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। এক ম্যাচের একটি ইনিংসে ৫০ রান দিয়ে তিনি ৫ উইকেট নিয়েছিলেন। সেটা ইংল্যান্ড ফাস্ট বোলারের এ বছরের সেরা টেস্ট স্পেল।

নাথন লায়ন
অস্ট্রেলিয় স্পিনার নাথান লায়ন রয়েছেন তালিকার সপ্তম স্থানে। তিনি এক টেস্ট ম্যাচ ইনিংসে ৫০ রান দিয়ে ৫ উইকেট নেন।

ডম বেস
ইংল্যান্ডের ডম বেস চলতি বছর টেস্টের একটি ইনিংসে ৫১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন। তালিকার অষ্টম স্থানে রয়েছে তাঁর এই স্পেল।












Click it and Unblock the Notifications