ফিরে দেখা ২০২০ : বিশ্ব দেখল এক দর্শকহীন সফলতম আইপিএল, আপ্লুত বিসিসিআই
ফিরে দেখা ২০২০ : বিশ্ব দেখল এক দর্শকহীন সফলতম আইপিএল
করোনা ভাইরাসের আবহে চলতি বছর আদৌ আইপিএল আয়োজন করা যে সম্ভব, সেই ধারণা মন থেকে দূরেই সরিয়ে দিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। তবু হাল ছাড়তে রাজি ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। অতিমারী পরিস্থিতিতেও যে সঠিক পরিকল্পনা নিয়ে সফলভাবে এত বড় ইভেন্ট নামানো যায়, তা দেখিয়ে দেন জয় শাহরা। বিশ্ব প্রথম প্রত্যক্ষ করল দর্শকশূন্য আইপিএল।

সৌরভ-জয়ের প্রথম আইপিএল
২০১৯ সালের অক্টোবর বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব হয়েছিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। তাঁদের তত্ত্বাবধানে ২০২০ সালের মার্চ মাসে প্রথম আইপিএল অনুষ্ঠিত হওয়র কথা ছিল। কিন্তু দেশে করোনা ভাইরাসের প্রভাব বাড়লে ইভেন্ট বিশ বাঁও জলে চলে যায়। সীমান্ত সমস্যাকে ঘিরে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কে অবনতির জেরে আইপিএল টাইটেল স্পনসর নিয়ে বিতর্ক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠাণ্ডা মাথায় সব সমস্যার সমাধান করেন সৌরভ ও শাহ।

দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল
ভারতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কার্যত নিজেদের দায়িত্বে আইপিএল অন্য দেশে সরিয়ে নিয়ে যায় বিসিসিআই। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। সরকারি নিয়ম মেনে জৈব সুরক্ষা বলয় তৈরির পাশাপাশি ফাঁকা মাঠে আইপিএল আয়োজন করে দেখায় সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

মাঠে দর্শকের চিৎকার
করোনা ভাইরাসের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর তিন স্টেডিয়ামে দর্শক ছাড়াই আইপিএল ২০২০-এর ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। সেখানেও এক অভিনব উদ্যোগ নেয় বিসিসিআই। ক্রিকেটারদের ভাল খেলার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে মাঠে দর্শকদের উচ্ছ্বাস ও চিৎকারের রেকর্ডিং মাঠে বাজিয়ে দেওয়া হয়।

সফলতম আইপিএল
করোনা ভাইরাসের আবহে মাঠে বসে খেলার দেখার সুযোগ নাা থাকার বিশাল সংখ্যক মানুষ বাড়িতে বসে আইপিএল দেখেছেন। ফলে টুর্নামেন্টের টিভি ভিউয়ারশিপ সর্বকালের রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে দাবি করেছে বিসিসিআই। একই সঙ্গে টুর্নামেন্ট চলাকালীন কোনও খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালের কোভিড ১৯ আক্রান্ত না হওয়াকে বড় সফলতা হিসেবে দেখছে সৌরভ গঙ্গোপাধ্যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications