ফিরে দেখা ২০২০: বছরের প্রথম দিন প্রেম নিবেদন, লকডাউনে বিয়ে, ছেলেকে দুধ খাইয়ে বছর শেষ হার্দিকের
ফিরে দেখা ২০২০: বছরের প্রথম দিন প্রেম নিবেদন, লকডাউনে বিয়ে, ছেলেকে দুধ খাইয়ে বছর শেষ হার্দিকের
দরজায় কড়া নাড়ছে ২০২১। ২০২০-র বিদায়ে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ফিরে দেখা ২০২০তে ক্রিকেট নিয়ে এপিসোড তৈরি করলে, একদিকে যেমন ধোনির আন্তর্জাতিক অবসর, বিরাট কোহলির সেঞ্চুরিহীন থাকা,অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পঞ্চম আইপিএল ট্রফি জয় থাকবে, ঠিক তেমনি তাতে হার্দিক পান্ডিয়ার নামও থাকতেই হবে।

বছর শুরুতে বান্ধবীকে প্রোপোস হার্দিকের
২০২০ সালে বছরের প্রথম দিনই ক্রিকেটদুনিয়াকে চমকে দেন হার্দিক। বান্ধবী নাতাসা স্টানকোভিচকে,দুবাইয়ের সমুদ্রের মাঝে বিসালবহুল ইয়র্টে আংটি পড়িয়ে প্রেম নিবেদন করেন। বিরাট থেকে রাহুল, ভারতীয় ক্রিকেট দলের সতীর্থদের কাছেও বছরের শুরুতে হার্দিকের এই চমক নিয়ে কোনও ইঙ্গিত ছিল না।

লকডাউনের মাঝে বিয়ে
বিয়েতেও চমক! করোনা লকডাউনের মাঝে হার্দিক বান্ধবী নাতাসাকে কবে বিয়ে করলেন, সেই তথ্য কারুর কাছেই জানা ছিল না। শেষ পর্যন্ত নাতাসা সন্তানসম্ভবা, এই পোস্ট জানিয়ে জীবনের খুশির মুহূর্ত হার্দিক ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেন। বাবা হতে চলার এই পোস্টেই, পারিবারিক রীতি মেনে বাড়িতেই নাতাসার সঙ্গে বিয়ে সেরে ফেরার ছবি পোস্ট করে হার্দিক চমক দেন।

জুলাইয়ে বাবা হন হার্দিক
৩০ জুলাই এরপর ফ্যানেদের সুখবর দেন হার্দিক। হার্দিকের স্ত্রী নাতাসা স্টানকোভিড পুত্র সন্তানের জন্ম দেন। দুই থেকে তিন হওয়ার কথা জানিয়ে ফ্যানেদের থেকে এই দম্পতি আর্শীবাদ চেয়ে নিয়েছিলেন।

আইপিএল জয়
পিঠের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। এরপর আইপিএল দিয়ে মেগা মঞ্চে ক্রিকেটে ফেরেন পান্ডিয়া, মুম্বইকে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকায় নেন তিনি।

অজিভূমে ঝেড়ো পারফর্ম্যান্স
বছর শেষে এরপর অজিভূমে ব্যাট হাতে বিধ্বংসী হার্দিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে ৯০ ও ৯২ রান হাঁকানোর পর দ্বিতীয় টি-২০তে ঝড়ো ৪২ রান হাঁকিয়ে ভারতকে সিরিজ জেতান। বছর ভর এভাবেই বারেবারে সংবাদ শিরোনামে থেকেছেন হার্দিক পান্ডিয়া।

ছেলেকে দুধ খাইয়ে বছর শেষ হার্দিকের
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এরপর বছর শেষেও খবরে থেকেছেন হার্দিক। দেশের হয়ে ক্রিকেট মাঠে দায়িত্ব পালনের পর, বাবার দায়িত্ব পালনে, ছেলেকে কোলে নিয়ে হার্দিককে দুধ খাওয়াতে দেখা যায়। মুহূর্তেই ছেলেকে কোলে নিয়ে হার্দিকের দুধ ধাওয়ানো এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications