স্বস্তির খবর পাক ক্রিকেটে, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত ইয়াসির
অভিযোগ মুক্ত ইয়াসির Pakistan
স্বস্তির খবর পাকিস্তান ক্রিকেটের অন্যতম নক্ষত্র ইয়াসির শাহের জন্য। ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন পাকিস্তানের এই লেগস্পিনার। ২০২১ সালের ১৯ ডিসেম্বরে ইয়াসিরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন ১৪ বছরের এক কিশোরী।

সেই কিশোরীর অভিযোগ ছিল ইয়াসির এবং তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। পাকিস্তান পেনাল কোডের ২৯২-বি এবং ২৯২-সি এবং ৩৭৬ ধারায় শালিমার পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছিল এফআইআর। এফআইআর-এর বয়ানে নাবালিকা জানিয়েছিল ইয়াসির এবং ফারহান (ইয়াসিরের বন্ধু) জোর করে বন্দুকের নলের ডগায় তাঁকে ধর্ষন করে এবং ধর্ষনের সেই ভিডিও ক্যামেরি বন্দি করেন। পাশাপাশি এই ঘটনার কথা যাতে বাইরে না আসে সেই বিষয়ে বিভিন্ন ভাবে কিশোরী'কে ভয়ও দেখিয়েছেন ইয়াসির।
তবে, বুধবার শালিমার পুলিশ স্টেশনে দায়ের করা সেই ধর্ষণ মামলায় অভিযুক্তর তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে ইয়াসিরের নাম। এক বিবৃতিতে শালিমার পুলিশ স্টেশন জানিয়েছে, ভুলবশত এই অভিযোগে নাম জড়িয়েছিল ইয়াসির শাহের। তাঁর সঙ্গে এই কেসের কোনও যোগ নেই। অভিযোগকারী কিশোরী তার অভিযোগ থেকে ইয়াসিরের নাম তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছে।
Allhamdullilah pic.twitter.com/aX9Hw88CFH
— Yasir Shah (@Shah64Y) January 12, 2022
মামলা থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ইয়াসির। ওই দেশের সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, "আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। অবশেষে সত্যির জয় হল। এখন সবকিছু স্পষ্ট। এখন আমি খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারব। এই অভিযোগের কারণে আমার অনেক সমস্যা হচ্ছিল, যা খেলায়ও প্রভাব ফেলছিল। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সমর্থকদের, পিসিবি'কে আমার উপর ভরসা রাখার জন্য। আমি পাকিস্তান ক্রিকেটের প্রতিনিধিত্ব করি। আমায় অপমান মানে দেশের ক্রিকেটকে অপমান। যাঁরা এই মামলার সঙ্গে যুক্ত এবং আমার সম্মানহানি করার চেষ্টা করেছেন তাঁদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করব।"
শুধু পাকিস্তান ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটের পরিচিত নাম ইয়াসির শাহ। ২০১৪ থেকে পাক দলের অন্যতম ভরসার জায়গা এই লেগ স্পিনার। ৪৬টি টেস্টে পাকিস্তানের জার্সিতে ২৩৫টি উইকেট সংগ্রহ করেছেন ইয়াসির। তাঁর সেরা বোলিং ফিগার ৮/৪১। টেস্টে একটি শতরানও রয়েছে তাঁর। টেস্টের মতো ওডিআই ফর্ম্যাটে বেশি সুযোগ না পেলেও যতটা খেলেছেন তাতে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইয়াসিরের উইকেট সংখ্যা ২৪। সেরা বোলিং ফিগার ৬/২৬। দু'টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেও একটিও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications