IPL 2024: কোহলি, গেইলদের রেকর্ড স্পর্শ করলেন যশস্বী, ম্যাচ শেষে রোহিতের থেকে পেলেন বিরাট উপহার, দেখুন ভিডিও
গত বারের আইপিএলেও অনবদ্য ফর্মে ছিলেন। কিন্তু এ বারের আইপিএলে ফর্ম খুঁজে বেড়াচ্ছিলেন যশস্বী জয়সওয়াল।আগের ৭টি ম্যাচে আহামরি ছন্দে ছিলেন না। অবশেষে ছন্দে ফিরলেন যশস্বী। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেললেন। সেইসঙ্গে রেকর্ড বুকেও নাম তুলে ফেললেন তরুণ এই ক্রিকেটার। ক্রিস গেইল, কেএল রাহুল, বিরাট কোহলিদের সঙ্গে রেকর্ডের নিরিখে একই আসনে বসলেন যশস্বী।
পরপর দুই বছর এক প্রতিপক্ষের বিরুদ্ধে শতরান করার নজির গড়েছেন তিনি। উল্লেখ্য ২০০৩ সালে এই মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে মাত্র ৬২ বলে ১২৪ রান করেছিলেন। আর এদিন মাত্র ৬০ বল খেলে ১০৪ রানে অপরাজিত ইনিংস খেললেন।তার ইনিংসে মেরেছেন ৯ টি চার এবং ৭ টি ছয়। ব্যাট করেছেন ১৭৩.৩৩ স্ট্রাইক রেটে। আইপিএলে একই প্রতিপক্ষের বিরুদ্ধে জোড়া শতরান আছে ক্রিস গেইল( বনাম পাঞ্জাব কিংস) বিরাট কোহলি( বনাম গুজরাত লায়ান্স) জস বাটলার( বনাম আরসিবি ও কেকেআর), ডেভিড ওয়ার্নার( বনাম কেকেআর)।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে ৭০০ কিংবা তার বেশি রানের রেকর্ড গড়েছেন। টি২০ বিশ্বকাপে ভারতের দল নির্বাচন চলতি মাসেই। যশস্বী সেই দলে সুযোগের দাবিদার হিসেবে পিছিয়ে পড়ছিলেন ছন্দ হারানোর ফলে। এবার মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি বিশ্বকাপের দলে সুযোগের দাবি জোরালো করল।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মার পক্ষ থেকে বিরাট পুরস্কারও পেলেন যশস্বী। ম্যাচ জেতানোর ইনিংসের পর যশস্বীকে অভিনন্দন জানান রোহিত, তাঁকে অলিঙ্গন করেন। আইপিএলে প্রতিপক্ষ দলের ক্রিকেটার হলেও জাতীয় দলের সতীর্থের ছন্দে ফেরাটা স্বস্তি দেবে ভারত অধিনায়ক রোহিতকে। যখন দুয়ারে টি২০ বিশ্বকাপ।
ম্যাচ শেষে যশস্বী বলেন, 'ইনিংসটা উপভোগ করেছি। একটা বিষয়েই ফোকাস ছিল, ক্রিকেটীয় শট খেলেই এগনোর চেষ্টা করব। নিজের ইতিবাচক দিকগুলোতেই নজর দেওয়ার চেষ্টা করেছি। কোনও দিন সাফল্য আসবে, কোনও দিন আসবে না। এত জটিল করে কিছু ভাবছি না।'
Rohit Sharma appreciating Yashasvi Jaiswal for brilliant Hundred & Yashasvi's reactions says it all.
— Tanuj Singh (@ImTanujSingh) April 22, 2024
- The Hitman Rohit always there for youngsters! ❤️ pic.twitter.com/1O3K4mx6hk
এবারের আইপিএলে অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে প্লে অফের দোরগোড়ায় পৌছে গেল মরু রাজ্যের দল। যশস্বী জয়সওয়ালের দুরন্ত শতরান ও সন্দীপ শর্মার ৫ উইকেট, ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারাল রাজস্থান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থান আরও পোক্ত করলেন সঞ্জু স্যামসনরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications