যশস্বীর জোড়া শতরানে ভাঙল শিখরের ১২ বছরের রেকর্ড! ইরানি কাপ জয়ের পথে অবশিষ্ট ভারতীয় একাদশ

ইরানি কাপ জয়ের দিকে এগিয়ে চলেছে অবশিষ্ট ভারতীয় একাদশ। শিখর ধাওয়ানের ১২ বছরের রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল।

ইরানি কাপের দখল নিতে চলেছে অবশিষ্ট ভারতীয় একাদশ। গোয়ালিয়রে এই ম্যাচের শেষ দিনে কাল জেতার জন্য মধ্যপ্রদেশের প্রয়োজন ৩৫৬ রান। হাতে রয়েছে ৮ উইকেট। হিমাংশু মন্ত্রীর দল অল আউট না হলেও প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নেওয়ায় ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন অবশিষ্ট ভারতীয় একাদশ চ্যাম্পিয়ন হবে। ৪৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ ২ উইকেটে ৮১ রান তুলেছে।

যশস্বীর জোড়া শতরানে ভাঙল শিখরের ১২ বছরের রেকর্ড!

যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ২৫৯ বলে ২১৩ রানের ইনিংস খেলেছিলেন ৩০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। দ্বিতীয় ইনিংসেও ঝকঝকে শতরান এসেছে মুম্বইয়ের ব্যাটারের থেকে। তিন নম্বরে তিনি তিনি এদিন আউট হন ১৫৭ বলে ১৪৪ রান করে। মেরেছেন ১৬টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। ময়াঙ্ক আগরওয়াল দ্বিতীয় ইনিংসে চার বলে শূন্য রানে আউট হন। প্রথম ইনিংসে করেছিলেন ২। ফলে অবশিষ্ট ভারতীয় একাদশকে নেতৃত্ব দিলেও টেস্ট দলে কামব্যাকের লক্ষ্যে নির্বাচকদের নজর কাড়তে ব্যর্থ হলেন। অভিমন্যু ঈশ্বরণ করেন ৬৩ বলে ২৮। বাবা ইন্দ্রজিৎ, যশ ঢুল কোনও রান পাননি। উইকেটকিপার উপেন্দ্র যাদব দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ, করেন মাত্র ১২।

৭১.৩ ওভারে অবশিষ্ট ভারতীয় একাদশের দ্বিতীয় ইনিংস থামে ২৪৬ রানে। ২০১১ সালে জয়পুরে ইরানি ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে দুই ইনিংসে মোট ৩৩২ রান করেছিলেন শিখর ধাওয়ান। প্রথম ইনিংসে করেছিলেন ১৭৭, দ্বিতীয় ইনিংসে ১৫৫। কোনও ইরানি কাপ (পূর্বতন ইরানি ট্রফি)-এর ম্যাচে সেটিই ছিল এতদিন কোনও ব্যাটারের সর্বাধিক রান সেই নজির ভেঙে দিয়ে নির্বাচকদের নিশ্চিতভাবেই বার্তা দিলেন যশস্বী। এই নিয়ে দ্বিতীয় কোনও ব্যাটার ইরানি কাপের ম্যাচে তিন শতাধিক রান সংগ্রহ করলেন।

দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট পান আবেশ খান, অঙ্কিত কুশওয়াহ ও সারাংশ জৈন। জবাবে চতুর্থ দিনের শেষে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংসে তুলেছে ৮১ রান। অধিনায়ক তথা উইকেটকিপার হিমাংশু মন্ত্রী ৭৮ বলে ৫১ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় বলেই মুকেশ কুমারের শিকার হন আরহাম আকিল। এরপর শুভম শর্মাকে ফেরান সৌরভ কুমার। অবশিষ্ট ভারতীয় একাদশের ৪৮৪ রানের জবাবে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ২৯৪ রানে অল আউট হয়েছিল। যশ দুবে করেছিলেন ১০৯, সারাংশ জৈন ৬৬ রান করেছিলেন। পুলকিত নারাং চারটি, নভদীপ সাইনি তিনটি ও মুকেশ কুমার ২টি উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+