Yashasvi Jaiswal: ভারতীয় দলে পুত্র, খবর শুনে চোখে জল যশস্বীর বাবার
১০ বছর বয়সেই ক্রিকেটের টানে উত্তর প্রদেশ থেকে মুম্বইয়ে পা রেখেছিলেন, এরপর শুরু স্বপ্নপূরণের লড়াই। একটু একটু করেই পথ চলা শুরু যশস্বী জয়সওয়ালের। অবশেষে সেই স্বপ্নই পূরণ হল যশস্বীর। ঘরোয়া ক্রিকেট, আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে আগেই নির্বাচকদের নজর কেড়েছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার সংসারে সদস্যও ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে মূল দলেই সুযোগ পেলেন তরুণ এই ক্রিকেটার।
একটা সময় ফুচকা বিক্রি করতে হয়েছে টাকা রোজগারের জন্য। কিন্তু স্বপ্নকে কখনও পিছনে ফেলে আসেননি, কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করেছেন। উত্তরপ্রদেশের অখ্যাত গ্রাম থেকে মুম্বইয়ের আজাদ ময়দানে বেড়ে ওঠা। সমস্ত পরিশ্রমের পুরস্কার এল যেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে বেশ কিছু তরুণ মুখ। তার মধ্যে অন্যতম বাঁ হাতি ব্যাটসম্যান যশস্বী।

এরআগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। জল্পনা ছিল ক্যারিবিয়ান সফরেই মূল দলে জায়গা করে নেবেন যশস্বী।


এবারের আইপিএলে এমারজিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেয়েছেন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে তাঁর নামের পাশে ৬২৫ রান। একটি শতরানও করেছেন।গড় ৪৮.০৭, স্ট্রাইকরেট ১৬৩.৬১। সেইসঙ্গে আইপিএলে দ্রুততম অর্ধশতরান তাঁর নামের পাশে। ইডেনে নাইটদের বিরুদ্ধে ১৩ বলে ৫০ রান করে তাক লাগিয়ে দেন রাজস্থানের তরুণ এই ব্যাটসসম্যান।












Click it and Unblock the Notifications