IND vs ENG: ৪০০ থেকে চার রান দূরেই থেমে গেল ভারতের ইনিংস, যশস্বী একাই ২০৯, বাকিরা করলেন কত রান?
লক্ষ্য ছিল স্কোরবোর্ডে অন্তত ৪০০ রান তোলা, কিন্তু টপ অর্ডারের মতো ব্যর্থ হলেন টেলএন্ডারও। ফলে ৪০০ থেকে চার রান দূরেই থামতে হল ভারতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯৬ রানে অলআউট হয়ে গেল ভারত। ভারতের ৩৯৬ রানের মধ্যে ২০৯ রান একাই করলেন যশস্বী। বাকিরা মিলে করলেন ১৮৫ রান। ২ রান অতিরিক্ত হয়েছে।
ভালো শুরু করেও বড় রান ব্যর্থই হন শুভমান গিল'ও। শ্রেয়স আইয়ার বা অভিষেককারী রজিত পাটীদারও পেরোন নি অর্ধশতকের গণ্ডী। টিম ইন্ডিয়ার ব্যাটিং-এর যাবতীয় ফাঁকফোকর একাই ঢাকলেন যশস্বী জয়সওয়াল। মুম্বইয়ের তরুণ ওপেনার গতকাল ইনিংসের শুরু থেকেই ছিলেন সাবলীল। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় দিনে সেখান থেকেই শুরু করলেন জয়সওয়াল।

দ্বিতীয় দিনের সকালে শুরুটা ভালোই করেছিলেন অশ্বিন এবং যশস্বী জুটি। কিন্তু ২০ রান করার পরই আউট হলেন অ্যান্ডারসনের বলে।এরপর জিমির বলেই ফিরলেন যশস্বীও। এরপর নামেন কুলদীপ যাদব। টিম ইন্ডিয়ার এই স্পিনার ৮ রানে অপরাজিত থাকেন। দুই পেসার বুমরাহ এবং মুকেশ কুমার ৬ এবং০ রানে করে আউট হন।
এবার এক নজরে দেখে নেওয়া যাক যশস্বীর প্রথম ইংনিসে ২০৯ ছাড়া ভারতের কোন ব্যাটার কতরান করলেন। রোহিত শর্মা ১৪, শুভমান গিল ৩৪, শ্রেয়স আইয়ার ২৭, রজত পাটীদার ৩২, অক্ষর প্যাটেল ২৭, কেএস ভরত ১৭, অশ্বিন ২০, কুলদীপ যাদব ৮, বুমরাহ ৬, মুকেশ কুমার ০। অর্থ্যাত ভারতের বাকি ১০ ব্যাটারের মধ্যে কেউই ব্যক্তিগতভাবে ৩৫ রানও করতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসর, শোয়েব বসির, রেহান আহমেদ, একটি উইকেট নেন টম হার্টলি। ৪১ বছর বয়সে দ্বিতীয় দিনের শুরুতে টানা বল করে গেলেন। ভারতের দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নিলেন দ্বিতীয় দিনের প্রথম সেশনে। অশ্বিন, যশস্বীকে ফিরিয়ে দিয়ে ৪০০ রানের আগেই ভারতকে আটকে রাখেলন।
এবার চ্যালেঞ্জ ভারতীয় বোলারদের সামনে। প্রথম ইনিংসে লিড নিতে পারলে সুবিধা হবে ভারতের। সিরিজে সমতার লড়াইয়ে নেমেছে ভারত।












Click it and Unblock the Notifications