Yashasvi Jaiswal: রাহানের কিটব্য়াগে লাথি! সাজঘরে মুম্বই অধিনায়কের সঙ্গে প্রবল সংঘাতে যশস্বী
আইপিএলের মধ্যেই যশস্বী জয়সওয়ালের মুম্বই ত্যাগ নিয়ে জল্পনা চরমে। যা নিয়ে প্রবল বিতর্কের সূত্রপাত হয়েছে বিগত কয়েকদিন ধরেই। শুক্রবার এই নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল।
কয়েকদিন আগে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, মুম্বইয়ের হয়ে আর খেলতে নাও দেখা যেতে পারে যশস্বীকে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যশস্বী যাচ্ছেন গোয়াতে, কারণ গোয়ার পক্ষ থেকে তাঁকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে শুধুই নেতৃত্বের জন্য নয়, একইসঙ্গে মুম্বই সাজঘরেও অজিঙ্ক রাহানের সঙ্গে বিবাদ তৈরি হয়েছে যশস্বীর যা তাঁর সম্পর্ক ছিন্ন করার অন্যতম কারণ। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বেশ কিছু অজানা ঘটনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে রাহানে এবং যশস্বীর সম্পর্ক কতটা তলানিতে সেটাও উল্লেখ করা হয়েছে। যা রীতিমতো চমকে দেওয়ার মতোই।
যশস্বীর মুম্বই ছাড়ার নেপথ্যে আছে অধিনায়ক রাহানের সঙ্গে বিবাদ! সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের দলীপ ট্রফির ম্যাচে যশস্বীকে মাঠ থেকে বার করে দিয়েছিলেন অধিনায়ক রাহানে। কারণ সেই ম্যাচে প্রতিপক্ষ দলের ক্রিকেটার রবি তেজার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেছিলেন যশস্বী, যা পছন্দ হয়নি রাহানের। সেই কারণেই তিনি যশস্বীকে মাঠ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। ।যা ভালোভাবে মেনে নেননি যশস্বী।
চলতি বছরে দুই তারকার মধ্যে সংঘাত আরও তীব্র রূপ নেয়। চলতি বছরে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে মুম্বই বনাম জম্মু-কাশ্মীর ম্যাচের সময় রাহানের কিটব্যাগে যশস্বী লাথি মেরেছিলেন , এমনও তথ্য উঠে এসেছে।
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্য়াচে হেরে যায় মুম্বই। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২০ রানে শেষ হয়ে গিয়েছিল মুম্বই। দলের হারের জন্য যশস্বীকে দায়ী করেছিলেন অধিনায়ক রাহানে। কোচ ওমকার সালভিও রাহানেকেই সমর্থন করেন। সেই ম্যাচে যশস্বী প্রথম ইনিংসে করেন ৪ রান। দ্বিতীয় ইনিংসে ২৬। ম্যাচ শেষে বিস্ফোরক ঘটনা ঘটে মুম্বইয়ের সাজঘরে।
মুম্বইয়ের মুখ্য নির্বাচক সঞ্জয় পাটিলের কথাতেও আহত হন যশস্বী। সঞ্জয় বলেছিলেন, এই হারে হতাশ। এটাই দলের সবথেকে খাপার পারফরম্য়ান্স। ওই ম্যাচে ভারতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য কিছু প্রতিভাবান তরুণকে দলে রাখা হয়নি। মুম্বইয়ের এমন খেলোয়াড় দরকার, যারা পারফর্ম করবে ও দলকে জেতাবে। শুধু ম্যাচ খেলাই যথেষ্ট নয় ১০০ শতাংশ দিতেও হবে। এই কথা গুলি যশস্বীর খারাপ লাগে।












Click it and Unblock the Notifications