করোনার ম্যারাথন লকডাউনে মাঠকর্মীদের জন্য প্রাণ কাঁদল তরুণ ক্রিকেটারের

মানবিক যশস্বী জয়সওয়াল, করোনার কারণে ম্যারাথন লকডাউনে ক্রিকেট মাঠকর্মীদের সাহায্য

করোনা লকডাউনে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের নাভিশ্বাস ওঠার অবস্থা। ম্যারাথন লকডাউনে রুটি-রুজিতে টান! কলকাতা টু মুম্বই সর্বত্রই গরীব মানুষদের দুবেলা অন্ন জোগাড় করতে ঘাম ঝড়ছে। সমস্যায় দিনমজুররা। একইভাবে ক্রিকেট মাঠের কর্মীরাও সমস্যায় মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁদের পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেশের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।

কঠিন জীবনসংগ্রাম

কঠিন জীবনসংগ্রাম

ক্রিকেটের টানে ঘর থেকে মুম্বই এসে আস্থানা তৈরির পর বহুদিন আধপেটা খেয়ে থাকতে হয়েছে। অর্থের অভাবেই দুবেলা খাবার জোটেনি। তাই খিদের যন্ত্রণাটা তিনি ভালই জানেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০-র ম্যান অফ দ্য টুর্নামেন্ট ভারতের যশস্বী।

আরব সাগরের পাশে ফুচকা বিক্রিও করেছেন

আরব সাগরের পাশে ফুচকা বিক্রিও করেছেন

ক্রিকেটার হওয়ার স্বপ্ন সার্থক করতে বাইশ গজের সংগ্রামের পাশাপাশি অবসরের সময় ফুচকা বিক্রিতে একসময় হাত লাগাতেন। উপরি অর্থে ক্রিকেটের সরঞ্জাম কিনতেন। আজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টুর্নামেন্টে সর্বোচ্চ রান প্রাপক হয়ে সুনাম হয়েছে। তবে নিজের কষ্টের দিনগুলো ভোলেননি বলেই আজ করোনা লকডাউনে দুস্থ মানুষদের জন্য এগিয়ে এলেন যশস্বী।

মহারাষ্ট্র জুড়ে করোনার ভয়াবহতা

মহারাষ্ট্র জুড়ে করোনার ভয়াবহতা

মহারাষ্ট্র জুড়ে করোনা ভয়াবহ আকার ধারণ করায় লকডাউনে সবাই এখন গৃহবন্দি। দোকানপাট বন্ধে খাদ্যসামগ্রীতে টান পড়েছে। এই পরিস্থিতিতে দরিদ্র মানুষদের সাহায্য করতে রাস্তায় নামলেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। যশস্বীর সঙ্গে ছিলেন কোচ জ্বালা সিংও।

মাঠকর্মীদের সাহায্য

মাঠকর্মীদের সাহায্য

কেরিয়ারে শুরু দিকে শিবাজী পার্কে ম্যাচ খেলার স্বপ্ন দেখতেন। ঘন্টার পর ঘন্টা ঐ মাঠে ব্যাট চালানোর দীবাস্বপ্নে সময় কাটিয়ে দিয়েছেন। সেই মাঠের আসল কারিগর মাঠকর্মীদের হাতে এবার প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন যশস্বী।

চাল-ডাল তুলে দিয়েছেন ক্রিকেটার যশস্বী

চাল-ডাল তুলে দিয়েছেন ক্রিকেটার যশস্বী

কোচ জ্বালা সিংকে সঙ্গে নিয়ে মুখে মাস্ক পরে শিবাজী পার্ক, আজাদ ময়দান, ওভাল মাঠ, এয়ার ইন্ডিয়া স্পোর্টস ক্লাব, ক্রস ময়দান-সহ মুম্বইয়ের একাধিক মাঠে গিয়ে মালিদের হাতে চাল-ডাল তুলে দিয়েছেন ক্রিকেটার যশস্বী।

স্থগিত আইপিএল, কী বললেন যশস্বী

স্থগিত আইপিএল, কী বললেন যশস্বী

কেরিয়ারে এটাই প্রথম আইপিএল ছিল। ২.৪০ কোটি টাকায় রাজস্থান রয়্যালস তাঁকে দলে নেয়। যদিও করোনা উদ্বেগে দেশে ক্রিকেট এখন পুরোপুরি বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আইপিএল করা যায়না, মানছেন যশস্বী তবে বছর শেষে টুর্নামেন্ট হতে পারে বলে মনে করছেন তরুণ ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+