অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সর্বাধিক রান প্রাপক যশস্বী জয়সওয়াল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সর্বাধিক রান প্রাপক যশস্বী জয়সওয়াল

সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান, ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৮৮ রান! ব্যাট হাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অভিযান শেষ করলেন ভারতের 'ওয়ান্ডার কিড' যশস্বী জয়সওয়াল। ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সর্বাধিক রান প্রাপক হিসেবে টুর্নামেন্ট শেষ করলেন যশস্বী। ক্রিকেটকে ভালোবেসে ঘরে ছেড়ে মুম্বইয়ে আস্তানা তৈরি। সেখানেই সকালে ক্রিকেট সন্ধ্যোই ফুচকা বিক্রেতা। কঠিন জীবন সংগ্রামে প্রতিকূলতাকে হার মানিয়ে আজ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক। গলি থেকে রাজপথে উত্থান যশস্বী জয়সওয়ালের।

কত রান করলেন যশস্বী

ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৮৮ রান হাঁকানোর সুবাদে বিশ্বকাপে ৪০০ রান হাঁকিয়ে থামলেন। এই নিয়ে টুর্নামেন্টে টানা চার ইনিংসে পঞ্চাশ প্লাস রান হাঁকালেন। এদিন ৪০ তম ওভারে যশস্বী আউট হন। ম্যাচে এদিন ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান জয়সওয়াল।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যশস্বীর এই কীর্তি

উল্লেখ্য ২০১৬ সালে ভারতের হয়ে সরফরাজ খান ও ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়ামস অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে পাঁচটি হাফসেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছিলেন। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এবার যশস্বী পাঁচটি পঞ্চাশ প্লাস ইনিংস খেললেন।

একনজরে বিশ্বকাপে ছয় ইনিংসে যশস্বীর স্কোর

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫৯, জাপানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২৯*, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এরপর ৫৭*, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২, সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১০৫* ও ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৮৮ রান।

সামনে আইপিএল

সামনে আইপিএল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অভিজ্ঞতা সঞ্চয় করে এবার আইপিএল খেলবেন যশস্বী। মেগা টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস দলের হয়ে ১৮ বছরের এই বাঁ-হাতিকে খেলতে দেখা যাবে। এবার অজিঙ্ক রাহানকে রাজস্থান ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে যশস্বীকে দিয়ে দল ওপেন করাতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+