IND vs ENG: জুটিতে নতুন রেকর্ড গড়লেন যশস্বী-সরফরাজ, আইসিসির ‘তালিকাতেও’ শীর্ষে ভারতীয় তরুণ
রেকর্ডের আরও এক নাগম যেন রাজকোট। ব্যক্তিগত হোক বা দলগত রাজকোট টেস্ট জুড়ে রেকর্ডের ছড়াছড়ি। ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রানে জয়ের নজির নিরঞ্জন শাহ স্টেডিয়ামে গড়েছে ভারত। দ্বিশতরান করে আবার রেকর্ড বুকে নতুন অধ্যায় লিখে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিষেককারী সরফরাজ খান। এই দুই ব্যাটার মিলিতভাবেও একটি বিরল নজির সৃষ্টি করেছেন।
রাজকোটে দ্বিতীয় ইনিংসে যশস্বী অপরাজিত থাকেন ২১৪ রানে। এটাই টেস্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। ২৩১ বলে দ্বিশতরান পূর্ণ করেন । যশস্বীর ইনিংসটি ১৪টি চার এবং ১২টি ছয় দিয়ে সাজানো। সকফরাজ খান অপরাজিত থাকলেন ৭২ বলে ৬৮ রান করে। ৬টি চার এবং ৩টি ছক্কা মারলেন। পঞ্চম উইকেটের পার্টনারশিপে ১৭২ রান তুলেছে এই জুটি।

এই তালিকায় তৃতীয় স্থানে আছে গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেহওয়াগের ১১৩ রান। তালিকায় চতুর্থ স্থানে রবীন্দ্র জাদেজা মহম্মদ শামির ১০২ রান। তালিকায় পঞ্চম স্থানে আছে ধোনি ও কাইফের ১০১ রান। রাজকোটে সব রেকর্ডকে ছাপিয়ে গেলেন যশস্বী-সরফরাজ। এক কথায় জুটিতে লুটি।
শুধু দলগত নয় একইসঙ্গে ব্যক্তিগতভাবেও একাধিক রেকর্ড গড়েছেন যশস্বী। তবে সবথেকে উল্লেখযোগ্য পর পর দুই টেস্টে দ্বিশতরান করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে চলে এসেছন ভারতীয় এই ব্যাটার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণে সাতটি টেস্ট ম্যাচ খেলে যশস্বী ব্যাট হাতে করেছেন ৮৬১ রান। গড় ৭১.৭৫। এরমধ্যে রয়েছে তিনটি শতরান। রানের নিরিখে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা। তাঁর রান ছিল ৮৫৫। রাজকোটে দ্বিশতরান করে অজি ব্যাটারকে টপকে গেলেন যশস্বী।
তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি। তাঁর রান ৭০৬। ৬৮৭ রান করে তালিকায় চতুর্থ স্থানে আছেন স্টিভ স্মিথ। ৬৩০ রান করে তিন নম্বরে আছেন মিচেল মার্শ।
মাত্র কয়েক মাস আগেই টেস্ট ক্রিকেটে সুযোগ পেয়েছেন যশস্বী। এরইমধ্যে একাধিক রেকর্ড তাঁর ঝুলিতে।












Click it and Unblock the Notifications