Yash Dhull: হৃদযন্ত্রে অস্ত্রোপচার যশ ঢুলের, ১ মাসের মধ্যেই মাঠে ফিরলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
ভারতীয় ক্রিকেটের অন্যতম তরুণ প্রতিভা হিসেবে ধার হচ্ছিল যশ ঢুলকে। তাঁর নেতৃত্বেই ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু সেই যশ ঢুলই পড়েছিলেন চরম বিপদে। কঠিন শারীরিক সমস্যার মুখে পড়েন ভারতীয় তরুণ ক্রিকেটার। কিন্তু বিগত কয়েক মাস আগে তাঁর হৃদযন্ত্রে ছিত্র ধরা পড়ে।
দিল্লির ক্রিকেটার যশ ধুল শেষ ক্রিকেট খেলেন রঞ্জি ট্রফিতে। এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রুটিন শারীরিক পরীক্ষার সময় দেখা যায় তাঁর হার্টে একটা ছিদ্র রয়েছে। নানা পরীক্ষার পর এনসিএ-র চিকিৎসকরা পরামর্শ দেন ধুলের হার্টে অস্ত্রোপচার করতে। সেই মতোই দিল্লিতে তরুণ ক্রিকেটারের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। যশ ধুলের কঠিন সময়ে পাশে ছিল বিসিসিআই।

সংবাদ সংস্থা পিটিআইকে ঢুলের কোচ রাজেশ নাগর জানিয়েছেন যে, জুলাই মাসের প্রথম দিকে অস্ত্রোপচার হয়েছে ক্রিকেটারের। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অনূর্ধ্ব-২৩ স্তরের শিবির চলাকালীন অসুস্থ হয়ে পড়েন যশ। তখনই পরীক্ষা করে দেখা যায় যে, তাঁর হৃদ্যন্ত্রে ছোট একটি ফুটো রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনেই অস্ত্রোপচার করতে হয় তাঁকে।
তিনি আরও জানিয়েছেন "খুব বড় অস্ত্রোপচার ছিল না। তাই সুস্থ হয়ে উঠতে খুব বেশি দিন সময় লাগেনি। এখনও ও ১০০ শতাংশ সুস্থ নয়। ৮০ শতাংশ সুস্থ হয়েছে। ওর হৃদ্যন্ত্রে ছোটবেলা থেকেই ফুটো ছিল। সেটা এত দিনে ধরা পড়েছে। পুরো ফিট হতে আরও কিছু দিন সময় লাগবে।"
ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে ভারতকে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরে ভারতীয় ক্রিকেটের নতুন তারকা হিসাবে ধরা হচ্ছিল ঢুলকে। ।২০২২ সালে ভারতের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই পঞ্চমবারের জন্য 'ছোটদের বিশ্বকাপ' জিতেছিল ভারতীয় দল। ব্যাট হাতেও চমকপ্রদ পারফরম্যান্স করেছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ রানের অনবদ্য ইনিংস স্মরণীয় হয়ে থাকবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে।বিশ্বকাপ থেকে ফিরে ২০২২ সালেই দিল্লির হয়ে রঞ্জি অভিষেক হয় তাঁর












Click it and Unblock the Notifications