WTC Points Table: শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে শীর্ষস্থান দখল দক্ষিণ আফ্রিকার, ভারতের অঙ্ক কতটা কঠিন হল?
প্রতিদিন বদলে যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবল। ফাইনালের উঠার লড়াই ক্রমশ জমে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া ফাইনালের দৌড়ে প্রথম থেকে এগিয়ে থাকলেও এবার সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।
রবিবার ভারতকে অ্যাডিলেডে টেস্টে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ২৪ ঘণ্টাও শীর্ষস্থান ধরে রাখতে পারল না অজিরা। সোমবার শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারিয়ে দিয়ে ১ নম্বর স্থানে উঠে এল প্রোটিয়ারা। ভারত থাকল তিন নম্বরেই। পরিস্থিতি যা তাতে ভারতের ফাইনাল খেলার অঙ্ক ক্রমশ কঠিন হচ্ছে।

১০টি টেস্ট ম্যাচের মধ্যে ছয়টি জিতে, তিনটি হেরে এবং একটি ড্র করেছে প্রোচিয়ারা। তাদের পয়েন্ট এখন ৭৬, দক্ষিণ আফ্রিকার পার্সেন্টেজ পয়েন্ট হলো ৬৩.৩৩ শতাংশ। অস্ট্রেলিয়ার সাফল্যের হার বা পার্সেন্টেজ পয়েন্ট হলো ৬০.৭১ শতাংশ। ১০২ পয়েন্টে থাকলেও অজিরা পার্সেন্টেজ পয়েন্ট কম হওয়ায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে।
অ্যাডিলেড টেস্ট হেরে ভারতের পার্সেন্টেজ পয়েন্ট বা সাফল্যের হার কমে হলো ৫৭.২৯ শতাংশ। ফলে ভারত এখন তিন নম্বরে আছে। শ্রীলঙ্কা রয়েছে চারে। তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ পয়েন্ট হলো ৪৫.৪৫শতাংশ। ইংল্যান্ড (৪৫.২৪) ও নিউজিল্যান্ড (৪৪.২৩)-ও ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে।
অস্ট্রেলিয়া ১৪টি টেস্টে জিতেছে ৯টিতে, হার চারটিতে, ড্র ১টি। ভারত ১৬টি টেস্টে ৯টি জিতেছে, হার ৬টিতে, ড্র ১টি। ভারত পারথে প্রথম ম্যাচ জিতলেও অ্যাডিলেডে হারের মুখ দেখতে হয়েছে। ফলে ভারতের সামনে এখন তিনটি ম্যাচ রয়েছে। এই তিন ম্যাচের সব কটি ভারত জিতলে সিরিজে ফল হবে ৪-১। ফলে ভারত সহজেই ফাইনালে পৌছে যাবে ফাইনালে।
অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৩-২ সিরিজ জিতলেও ফাইনালে পৌঁছতে ভারতে শ্রীলংকা সাহায্য করবে সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ শ্রীলঙ্কাকে ড্র করতে হবে।
Syed Mushtaq Ali Trophy: দাপুটে পারফরম্যান্স শামির, সায়নের দুরন্ত বোলিং, চণ্ডীগড়কে হারিয়ে কোয়ার্টারে বাংলা
ভারত ও অজিদের মধ্যে সিরিজ ২-২ ফলে ড্র হয় তাহলে ভারতের সম্ভাবনা কমে যাবে ভারতকে নির্ভর করতে হবে অনেক সমীকরণের উপর। মূলত নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার হারার উপরেই।












Click it and Unblock the Notifications