WTC FINAL: কোহলিকে বিরাট সার্টিফিকেট, শুভমানকে সতর্ক বার্তা চ্যাপেলের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাট কোহলি এবং শুভমান গিলকে নিয়ে মুখ খুললেন গ্রেগ চ্যাপেল। বিরাটের উপর আস্থা রাখলেও, মেগা ম্যাচে গিলের উপর বাজি ধরতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন কোচ। ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকলেও চ্যাপেলের এখনও মন ভরাতে পারেননি গিল।
অধিকাংশ ক্রিকেট বিশ্লেষকই মেগা ম্যাচের ফোকাসে রাখছেন বিরাট এবং স্মিথকেই। তার ব্যাতিক্রম নন চ্যাপেলও। তাঁর মতে ব্যাট হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন কোহলি। একটি বেসরকারি অনুষ্ঠানে গ্রেগ চ্যাপেল বলেন, "আমার ধারনা ওভালে বাউন্স থাকবে এবং এটি বিরাটের জন্য উপযুক্ত। আবহাওয়া ক্রমাগত শুষ্ক থাকে তাহলে ওভালকে অস্ট্রেলিয়ান উইকেটের মতো মনে হবে।'

একইসঙ্গে অস্ট্রেলিয়া দলের প্রাক্তন ক্রিকেটার উল্লেখ করেছেন, 'বিরাট কোহলিকে ২০১৪ এবং ২০২১ সালে ইংল্যান্ডে অ্যান্ডারসন, ব্রড এবং বাকি ইংলিশ বোলাররা অনেক সমস্যায় ফেলেছিলেন। আমার মনে হয় অস্ট্রেলিয়ান বোলাররা সেই একই অবস্থা থেকে সাহায্য নিয়ে কোহলির বিরুদ্ধে একই কাজ করতে সক্ষম হবেন।'

এই ফাইনালে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ওপেন করবেন শুভমান গিল। এই মুহূর্তে প্রত্যেক ফরম্যাটেই অসাধারণ ছন্দ প্রদর্শন করেছেন এই তরুণ ভারতীয় ওপেনার। আইপিএলের মতোই এই ফাইনালেও গিলের ব্যাট কথা বলবে, এমন আশায় বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের আবহাওয়ায় ওভালের ২২ গজে শুভমনকে নিয়ে আশাবাদী নন গ্রেগ চ্যাপেল। ভারতীয় দলের বিতর্কিত প্রাক্তন কোচের মতে, শুরুর দিকে শুভমন অফ স্টাম্পের সামান্য বাইরে পড়া বলের বিরুদ্ধে অস্বস্তিতে থাকে।

গত মার্চে বর্ডার-গাভাসকর সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন শুভমন। আইপিএলে তিনটি শতরান-সহ করেছেন ৮৯০ রান। জিতেছেন কমলা টুপি। কিন্তু গিল কিন্ত এখনও চ্যাপেলের সার্টিফিকেট পেলেন না। জুন মাসের ৭ তারিখ থেকে আরম্ভ হবে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।












Click it and Unblock the Notifications