WTC Final: হারের যন্ত্রণার মধ্যেই সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিরাট-শুভমানের

আবারও একটা ব্যর্থতা। আরও একবার কাছে গিয়েও অধরাই থাকল আইসিসি ট্রফি। ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতেই ভারতীয় দলকে নিয়ে শুরু তীব্র সমালোচনা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি থেকে শুভমান গিল প্রত্যেকেই ম্যাচ হারের যন্ত্রণার মধ্যেই আবেগঘন পোস্ট করলেন সমাজ মাধ্যমে।

বিগত কয়েকদিন ধরেই দিনের খেলা শেষ হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন বিরাট কোহলি। ব্যতিক্রম হল না ম্যাচ হারের পরেও। মেগা টেস্টের ফাইনালে অজিদের কাছে পরাজয়ের পরেও কিং কোহলি মনের কথাই ফের একবার প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে।

বিরাট কোহলি

চিনের দার্শনিক লাও ঝুর একটি উক্তি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই উক্তিতে লেখা, 'নীরবতা শক্তির বড় উৎস।' ম্যাচ হারের পরই সমাজ মাধ্যমে তির্যক কটাক্ষের মুখে মুখোমুখি হতে হয়েছে কোহলির স্ত্রী অনুষ্কাকে।
এই পরিস্থিতিতে মুখে কিছু না বললেও সমালোচকদের জন্য সোশ্যাল মিডিয়ার পোস্টকেই হাতিয়ার করলেন বিরাট। অনেক সময় নীরবতাও যে অনেক কিছুর উত্তর দেয় সেই কথাই কি বোঝাতে চাইলেন দার্শনিক উক্তির মধ্য দিয়ে।

বিরুষ্কা

যদিও ম্যাচ জেতাতে না পারায় বিরাটকে নিয়ে সমালোচনা থামছে না। কোহলির আউট প্রসঙ্গে সুনীল গাভাসকর বলেন, 'খুব সাধারণ মানের একটা শট খেলেছে ও। অফস্টাম্পের কত বাইরে বল। তার আগে সব বল ছাড়ছিল। হঠাৎ করে বোধহয় ওর মাথায় এসেছিল যে অর্ধশতরান করতে আর এক রান বাকি। মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকলে হয়তো এমন হয়।'

ভারত ম্যাচ হারলেও কোহলির রেকর্ডের খাতা সচল থাকল। এই ম্যাচেও ব্যক্তিগতভাবে বেশ কিছু রেকর্ড গড়ে নিলেন কিং কোহলি।৪৯ রানের ইনিংসের দৌলতে মাত্র পঞ্চম ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রানের গণ্ডি পার করলেন কোহলি। তাঁর দখলে বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৪২ টেস্ট রান রয়েছে।

গিল

আইসিসির ফাইনালে কোহলি এখনও পর্যন্ত ২৮০ রান করেছেন, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। আইসিসির নক আউটে কোহলির করা ৬৮৩ রানও ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তিনি এক্ষেত্রে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙেন। মাস্টার ব্লাস্টারের রান সংখ্যা ৬৫৭।


শুধু কোহলি নন ম্যাচ হারার পর একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শুভমান গিলও। ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'এখানেই শেষ নয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+