WTC Final: বর্তমান সময়ের টেস্টের সেরা ব্যাটসম্যান কে? কোহলির উত্তর জানলে অবাক হবেন
WTC Final: মাঠে তাঁরা বিরাট প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে একে অপরকে প্রবল শ্রদ্ধা করেন দুই জনেই। স্টিভ স্মিথ-বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ব্যাট হাতে দুরন্ত ছন্দে স্মিথ। প্রথম দিনের শেষেই শতরানের দুয়ারে প্রাক্তন অজি অধিনায়ক। স্মিথকে প্রশংসায় ভরালেন কোহলিও।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে প্রবল প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভরালেন কোহলি। বিরাট বলেছেন, 'আমার মনে হয় স্টিভ স্মিথ এই প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার। ভিন্ন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ওর মানিয়ে নেওয়ার ক্ষমতা অবিশ্বাস্য। বাকি যার সঙ্গেই তুলনা করুন না কেন, ৮৫ বা ৯০ টেস্টে ৬০-এর ওপর গড় ওর। সত্যিই অবিশ্বাস্য।'

যদিও আগে থেকেই সাবধান বাণী শুনিয়ে রেখেছিলেন কোহলি। স্মিথ প্রসঙ্গে বিরাটের বক্তব্য, 'ওর মতো ক্রিকেটারকে যেকোনও দলই তাড়াতাড়ি আউট করতে চাইবে। কারণ বেশিক্ষণ টিকে গেলে বিপক্ষ দলের জন্য তা অনেকটা ক্ষতিকর। এর আগের খেলাগুলি যদি দেখা হয়, তাহলে দেখা যাবে ও আমাদের বিরুদ্ধে প্রায় ধারাবাহিকভাবে রান করেছে।'
পাশাপাশি অজি দলের মিডল অর্ডারের উপরও প্রভাবিত কিং কোহলি। বলেছেন, 'এ ছাড়া মার্নাশ লাবুশেন রয়েছে। যে দারুণ ক্রিকেট খেলে চলেছে। ওদের মিডল অর্ডারকে ধরে রেখেছে।'

চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। প্রথম সেশনে ভাল বোলিং করলেও হেড ও স্মিথের ব্যাটিংয়ে ম্যাচের রাশ হারায় ভারত। প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৩২৭ রানে ৩ উইকেট। ১৪৬ রানে হেড ও ৯৫ রানে স্মিথ অপরাজিত। ২৫১ রান জুটিতে যোগ করেছেন তারা। যা চতুর্থ উইকেটে ভারতের নিরুদ্ধে অস্ট্রেলিয়ার ব্যাটারদের তৃতীয় সর্বোচ্চ পার্টনারশিপ।













Click it and Unblock the Notifications