WTC Final: আশা ছাড়ছেন না সৌরভ, ম্যাচ জিততে কোহলিতেই বিরাট আস্থা মহারাজের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাকফুটে ভারত। তৃতীয় দিনের শেষে ম্যাচে চালকের আসনে অজিরা। কিন্ত এখনই আশাহত হচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ জিততে দাদা বাজি বিরাটই। সম্পর্কের শীতলতার গুঞ্জন উড়িয়ে কোহলিতেই বিরাট আস্থা প্রকাশ করলেন মহারাজ।
ভারতীয় দলের কাছে ম্যাচ জিততে গেলে বিরাট কোহলিকে লাগবে বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তৃতীয় দিনের শেষে সৌরভ বলেন, 'যদি ভারতকে ৩৬০ বা ৩৭০ তাড়া করতে হয়, তবে ভারত খেলায় থাকবে। তাদের বিরাট কোহলি, বিশ্বের সেরা চেজার এবং অনেক অসাধারণ খেলোয়াড়ও রয়েছেন। তাই আগামী দুই দিনে যে কোনও কিছু হতে পারে।'

কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দিতে এসে বিরাট বন্দনায় সরব হলেন প্রিন্স অফ ক্যালকাটা। বুঝিয়ে দিলেন ভারতীয় ব্যাটিং দ্বিতীয় ইনিংসে বিরাট নির্ভরই থাকবে।

তৃতীয় দিনে রাহানে-শার্দুল জুটি সপ্তম উইকেটে ১০৯ রান যোগ করে। যা ভারতকে ফলোয়ান বাঁচাতে সাহায্য করে। তবে তাঁদের লড়াইয়ে ফসোয়ান বাঁচলেও, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৩ রানের বিশাল লিড পায়।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে, অস্ট্রেলিয়া দলের ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এরপরেই উসমান খাজা, স্টিভেন স্মিথ ও ট্রেভিস হেড ও জলদি প্যাভিলিয়নে ফিরে যান। লাবুশেন ও গ্রিন ব্যাটিং করছেন। তবে, অস্ট্রেলিয়া দল, ৪ উইকেট হারিয়ে ১২৩ রানে পৌঁছে গিয়েছে। আপাতত ২৯৬ রানে এগিয়ে রয়েছে দল।

প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রাহানের খেলার ভূয়সী প্রশংসা করেন । ধারাভাষ্য দেওয়ার সময়েই সৌরভ বলেন, 'রাহানের লড়াই দেখে আমি মুগ্ধ। চাপের মুখে শার্দুল অসাধারণ ব্যাট করেছে। তাই আমার মনে হয়, ভারতীয় দল এই অবস্থা থেকে কামব্যাক করতেই পারে।'
চতুর্থ দিনের শুরুতে দ্রুত অজিদের অল আউট করতে হবে। তারপর সেরা ফর্মে ব্যাট করতে হবে রোহিত-বিরাটদের। না হলে আইসিসি ট্রফি আরও একবার অধরাই থাকবে টিম ইন্ডিয়ার।












Click it and Unblock the Notifications