WTC Final: ব্যর্থ টপ অর্ডার, গিল-পূজারার আউটে তীব্র ক্ষোভ প্রকাশ শাস্ত্রীর
WTC Final 2023: ওভালে ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতার চিত্রনাট্য বদলালো না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে খাদের কিনারায় ভারত। শুভমান গিল চূড়ান্ত ব্যর্থ। শুধু গিল নয়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরাও চূড়ান্ত ব্যর্থ। বিরাট কোহলি ৩১ বল খেলে ১৪ রান করে সাজঘরে ফেরেন। তিনি মিচেল স্টার্কের বলে ক্যাচ দেন স্টিভ স্মিথের হাতে। বিরাটের ব্যাট থেকেও এসেছে দুটি চার।
ভারতীয় মিডল অর্ডারের অন্যতম ভরসা পূজারা ২৫ বলে ১৪ রান করে তিনি বোল্ড হয়ে যান ক্যামেরন গ্রিনের বলে। তিনিও মেরেছেন ২টি চার।চেতেশ্বের পূজারা সারের হয়ে কাউন্টি খেলেছেন। সাসেক্সের হয়ে কাউন্টিতে দুটি শতরান করে খুঁজে পেয়েছিলেন হারানো ছন্দ। তবে এতে লাভের লাভ কিছুই হল না।

টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ বলেন, 'দুজনেই খুব বাজে ভাবে উইকেট ছুড়ে দিয়ে চলে গেল! শুভমনের বয়স কম। ও তাও শিখতে পারবে। কিন্তু পূজারা এত অভিজ্ঞ হয়ে কীভাবে নিজের উইকেট দিয়ে দিল! অফ স্টাম্পের বাইরে বল থাকলে পায়ের মুভমেন্ট কেমন হওয়া উচিত, সেটা কী ও ভুলে গেল।'


ওভাল টেস্টের দ্বিতীয় দিনে যথেষ্ট বিপাকে ভারত। ৪৬৯ রানের পাহাড় মাথায় নিয়ে প্রথম পাঁচ ব্যাটারই প্যাভিলয়নে ফিরে গিয়েছেন।
টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই এরপরেই রুখে দাঁড়ান অজিঙ্কে রাহানে এবং রবীন্দ্র জাদেজা। দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন জাদেজা। ৫১ বলে ৪৮ রান করে আউট হন এই অলরাউন্ডার। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ১৫১।












Click it and Unblock the Notifications