মিশন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, লন্ডনের বিমানে দ্রাবিড়ের সঙ্গী হলেন কারা?
টিম ইন্ডিয়ার মিশন এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মঙ্গলবার ভোরবেলায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন কোচ রাহুল দ্রাবিড় সহ সাপোর্ট স্টাফরা, তাঁদের সঙ্গে গেলেন বেশ কয়েকজন ক্রিকেটারাও।
আইপিএল শেষ না হওয়ায় পুরো ভারতীয় দল এখনই লন্ডনে যেতে পারছে না। তবে বিসিসিআই তিনটি ভাগে দলকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ব্যাচ মঙ্গলবার ভোরেই লন্ডনের বিমান ধরল।
এই ব্যাচে মূলত কোচ রাহুল দ্রাবিড় সহ সাপোর্ট স্টাফরাই ছিলেনন। তবে একইসঙ্গে অক্ষর প্যাটেল , শার্দূল ঠাকুরের মতো বেশ কয়েকজন ক্রিকেটারও গিয়েছেন। আকাশদীপ, পুলকিত নারাংয়ের মতো নেট বোলাররাও মঙ্গলবার দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছেন।

বুধবার দ্বিতীয় ব্যাচ ইংল্যান্ডের বিমান ধরবে। এই ব্যাচে থাকতে পারেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটাররা। আইপিএল শেষের পর চূড়ান্ত দল পাঠাবে বিসিসিআই। আগামী ৩০ জুন ইংল্যান্ডে গোটা ভারতীয় দল একত্রিত হবে। তারপরই শুরু হবে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। চেতেশ্বর পূজারা ইংল্যান্ডে কাউন্টি খেলছেন সাসেক্সের অধিনায়ক হিসেবে। তিনি টেস্ট দলের সঙ্গে লন্ডনেই যোগ দেবেন।


আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। গতবারই ফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় তাঁদের। এবারও সুযোগ রয়েছে। সামনে এবার প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া শিবির।
চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নতুন কিট স্পনসর পেলেন রোহিতরা। জার্মান সংস্থা অ্যাডিডাস হল টিম ইন্ডিয়ার নতুন কিট স্পনসর।সোমবারই বোর্ড সচিব জয় শাহ সমাজ মাধ্যমে ঘোষণা করেন, অ্যাডিডাসই ভারতীয় দলের কিট স্পনসর হতে চলেছে। বিশ্বের প্রথম সারির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুকারী সংস্থা সঙ্গে চুক্তি করে বড় চমক দিল বিসিসিআই।













Click it and Unblock the Notifications