WTC FINAL: বড় ধাক্কা অজি শিবির, মেগা ম্যাচের আগে ছিটকে গেলেন তারকা পেসার
৭ জুন থেকে ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়ার। এ বারই প্রথম ফাইনালে উঠেছে তারা। মেগা ম্যাচ শুরুর কয়েক দিন আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেলেন জশ হ্যাজেলউড।
অনেক দিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন হ্যাজ়লউড। আইপিএলে আরসিবির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি।তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা থাকলেও অজি টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল, হ্যাজলউট পুরোপুরি ফিট। সে কারণেই তাঁকে ফাইনাল স্কোয়াডেও রাখা হয়। যদিও শেষ অবধি ছিটকেই গেলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, 'জশকে খেলার সবুজ সংকেত দেওয়া সময়ের অপেক্ষা। আমাদের সামনে দীর্ঘ সূচি রয়েছে। টেস্ট ফাইনালে খেলিয়ে ঝুঁকি বাড়াতে চাই না। ও দ্রুত ফিট হয়ে উঠবে।’

হ্য়াজেলউডের পরিবর্তে ১৫ জনের দলে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার পেসার-অলরাউন্ডার মিচেল নেসের। অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে এবং কাউন্টিতে ভালো পারফরম্যান্স করেছেন নেসের।
🚨 JUST IN: Setback for Australia as star quick is ruled out of #WTC23 Final against India!
— ICC (@ICC) June 4, 2023
Details 👇
তবে রোহিতদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া তিন স্পেশালিস্ট পেসার হিসেবে খেলতে পারেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডকে। আর পেসার অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্যামেরন গ্রিন। হ্যাজেলউড ছিটকে যাওয়ায় বিরাট-রোহিতদের বিরুদ্ধে এই মহালড়াইয়ে নামার আগে তাই চাপে প্যাট কামিন্সের দল।













Click it and Unblock the Notifications