ব্রাত্যই থাকলেন ঋদ্ধিমান, লোকেশ রাহুলের বিকল্প বেছে নিল টিম ইন্ডিয়া

জাতীয় দলে ব্রাত্যই থাকলেন ঋদ্ধিমান সাহা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের জন্য লোকেশ রাহুলের বিকল্প বেছে নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল ছিটকে যাওয়ায় দরজা খুলল ঈশান কিষানের জন্য। কিন্তু পারফরম্যান্স করেও জাতীয় দলের ডাক পেলেন না পাপালি।

সোমবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের ম্যাচে চোট পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না লোকেশ রাহুল। তাঁর অস্ত্রপচার করা হবে। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানকেই পরিবর্তন হিসাবে বেছে নিল টিম ইন্ডিয়ার নির্বাচক মণ্ডলী।

১

শুধু লোকেশ রাহুল নয়, একই সঙ্গে জয়দেব উনাদকাট এবং উমেশ যাদবের মেডিকেল আপডেট দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। উনাদকাটের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে এনসিএতে রিহ্যাব করছেন সৌরাষ্ট্রের এই পেসার। শেষ মুহূর্ত পর্যন্ত দেখেই তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

পাশাপাশি হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল উমেশ যাদবেরও। যদিও কেকেআর পেসার আপাতত হালকা বোলিং শুরু করেছেন। কেকেআরের মেডিকেল টিমের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন বিসিসিআইয়ের চিকিৎসকরা। এই দুই বোলারের লন্ডনের বিমান উঠা নিয়েও কিন্তু এখনও প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে।

২

লোকেশ রাহুল যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবেন না তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। পরিবর্তন হিসাবে কে যাবেন দলের সঙ্গে সেটা নিয়ে শুরু হয়েছিল চর্চা। মনে করা হয়েছিল মনে করা হয়েছিল অভিজ্ঞ ঋদ্ধিমানকে দলে নেওয়া হতে পারে।

বোর্ডের বার্ষিক চুক্তির তালিকায় না থাকলেও রাহানে যেমন সুযোগ পেয়েছেন তেমনই পাপালিকেও ফের একবার ডাকা হবে টিম ইন্ডিয়ায়। কিন্তু সোমবারের বিকেলের পর সেই আশায় জল ঢেলে দিলেন নির্বাচকরা। ঋদ্ধির দরজা যে ভারতীয় দলের জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে, তা বোঝা গেল এই দল নির্বাচনের পরেই।

৩

আইপিএলে গুজরাতের হয়ে শেষ দুটি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন। উইকেটরক্ষক হিসাবে প্রশংসা কুড়িয়েছেন হার্দিক পান্ডিয়ার। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে ব্রাত্যই থাকতে হল বাংলার তারকা ক্রিকেটারকে। টিম ম্যানেজমেন্ট ভরসা রাখল কেএস ভরত এবং ঈশান কিষানের উপরে।

পাশাপাশি স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে ওভালে দলের সঙ্গে যাচ্ছেন সূর্যকুমার যাদব, মুকেশ কুমার, ঋতুরাজ গাইকোয়াড। আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+