WTC FINAL: সাফল্য থেকে বিরাট বিতর্ক, এক নজরে ভারতীয় দলের ওভালের যাত্রাপথ
আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে মেগা ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। এর আগে ২০২১ সালে প্রথম সংস্করনে নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরে কাপ অধরাই থাকে বিরাট বাহিনির।
২০২১ সালের ১৮ থেকে ২৩ জুন অনুষ্ঠিত হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করনের ফাইনাল। এরপর থেকে শুরু হয় দ্বিতীয় দফার টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো দ্বিতীয়বারেও ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। তবে পাল্টে গিয়েছে ফাইনালের প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বদলে এবার প্রতিপক্ষ অজিরা।

এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারায় টিম ইন্ডিয়া। দুই মাসের সিরিজে একটি ম্যাচ ড্র হলে ওপর ম্যাচটি জিতে সিরিজ জিতে নেয় ভারত। এরপর সেই বিতর্কিত দক্ষিণ আফ্রিকা সফর যে সফরে যাওয়ার আগে অধিনায়কত্ব নিয়ে বোমা ফাটানো বিরাট কোহলি।

অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি, তাঁর জায়গায় নতুন অধিনায়ক হন রোহিত শর্মা। এরপর ঘরের মাঠে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সহজেই শ্রীলঙ্কাকে ২-০ ফলে পরাজিত করে। গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে টিম ইন্ডিয়া। রোহিতের অনুপস্থিতিতে কে এল রাহুলের নেতৃত্বে বাংলাদেশ সফরে যায় ভারতীয় দল।

এবার সেই মাহেন্দ্রক্ষণ। আরও একাবার টেস্টের সর্বোচ্চ পর্যায়ে জায়গা করে নিয়েছে ভারত। গতবার একটুর জন্য ট্রফিটা আসেনি। এবার কিন্তু কাপ জিততে মরিয়া ভারত।












Click it and Unblock the Notifications