WTC FINAL: টেস্ট ক্রিকেটে সেরার মুকুটের লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া

টেস্টের সেরার শিরোপার জন্য লড়াই। আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ মুকুটের জন্য লড়াই। গত দুই বছর ধরে হাড্ডাহাড্ডি তলা লড়াইয়ের পরিসমাপ্তি হবে আগামী সপ্তাহেই। সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে সেরা দল পেয়ে যাবে ক্রিকেট বিশ্ব।

বিগত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে আধিপত্য দেখিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে ফাইনালে উঠেছিল ভারত। তবে নিউজিল্যান্ডের কাছে হেরে ট্রফি অধরাই থাকে টিম ইন্ডিয়ার।এবারও ঘাত প্রতিঘাত পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। ট্রফি এবং ভারতীয় দলের মধ্যে ব্যবধান মাত্র একটা ম্যাচের।

১

২০১৩ সালের পর থেকে আইসিসি ট্রফি অধরাই রয়েছে টিম ইন্ডিয়ার। দেশে-বিদেশে ভালো খেললেও আইসিসির খেতাব জিততে পারেনি ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই অধরা খেতাব জয় করার লক্ষ্য নিয়ে নামছে ভারতীয় দল।
অন্যদিকে এই প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। প্রথম সংস্করণে তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়। এবার কিন্তু বলতে গেলে অনায়াসেই ফাইনালে জায়গা করে নিয়েছে অজিরা। একদিনের ক্রিকেটে পাঁচবার বিশ্বসেরা হয়েছে অস্ট্রেলিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিও তাঁদের ঘরে রয়েছে। তাদের সাফল্যের মুকুটে একমাত্র নেই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবটাই।

প্যাট কামিন্সের দল মরিয়া অধরা খেতাব ঘরে তুলতে। বিগত কয়েক বছরের ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে দেখা যাবে ভারত কিন্তু অজিদের বিরুদ্ধে বারবারই আধিপত্য বিস্তার করেছে। ডনের দেশে হোক বা ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া।

২

এমনকি শেষ সিরিজেও জয় পেয়েছে ভারতই। বর্ডার গাভাস্কার ট্রফির চার ম্যাচের এই সিরিজ ২-১ ফলে জিতে ওভালের টিকিট নিশ্চিত করে নেয় রোহিত শর্মার দল।

তবে সেইসব এখন অতীত ফাইনাল সবসময় শূন্য থেকে শুরু হয়। তবে একটা বিষয় পরিষ্কার। এবার কিন্তু নতুন চ্যাম্পিয়ন পাবে টেস্ট ক্রিকেট। ওভালে ফাইনাল ম্যাচ যে দল জিতবে, তারাই আগামী দুবছরের জন্য টেস্ট ক্রিকেটে সেরা দল হিসেবে নির্বাচিত হবে। সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে সিংহাসনে থাকবে তাঁরাই।

৩

তাই শুধু টেস্ট ক্রিকেটের মুকুটের জন্য নয়, একইসঙ্গে লাল বলের ক্রিকেটে আধিপত্য বিস্তারের লড়াইয়েও নামবে ভারত-অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+