WTC FINAL: টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন করেই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন রাহানে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন অজিঙ্কা রাহানে। আইপিএলে ভালো খেলার সুবাদে ফের ভারতীয় দলের দরজা খুলে গিয়েছে এই মুম্বইকরের কাছে। দীর্ঘ কয়েক মাস টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন রাহানে। অতীত নিয়ে ভাবতে চাননা বরং সামনের দিকে তাকানোর বার্তাই দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

বিসিসিআই টিভিকে দেওয়া একটি সাক্ষাতকারে রাহানে বলেন, '১৮-১৯ মাস পর দলে ফিরলাম। ভালো হয়েছে নাকি খারাপ? আমি অতীত নিয়ে খুব একটা ভাবতে রাজী নয়। আমি নতুনভাবে শুরু করতে চাইছি।'

১

একইসঙ্গে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স প্রসঙ্গে বলেন, 'আমি ব্যক্তিগতভাবে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলাটা উপভোগ করি।গোটা মরসুম ভালো ব্যাটিং করেছি, এমনকি আর আগে ঘরোয়া ক্রিকেটে ভালো একটা মরসুম কাটিয়েছি। তাই এই প্রত্যাবর্তনে আমি কিছুটা আবেগতাড়িত।'

সাদা বলের ক্রিকেটের পর এবার দ্রুত লাল বলের সঙ্গে মানিয়ে নিতে হবে। যদিও পেশাদার ক্রিকেটারদের কাছে এটা খুব একটা চ্যালেঞ্জের নয়। রাহানেও বলছেন, 'আমি এখানে আসার আগে আইপিএল এবং রঞ্জি ট্রফিতে যে মানসিকতা নিয়ে ব্যাট করেছই সেটাই বজায় রাখব। আমি ফর্ম্যাট নিয়ে খুব বেশি ভাবছি না এটা টেস্ট না টি টোয়েন্টি। আমি বিষয়টিকে জটিল করতে চাই না, বরং সহজ ভাবেই ব্যাট করতে চাই।'

২

২০২০-২১ সালের বর্ডার গাভাসকর ট্রফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাহানে। বিরাট পিতৃত্বকালীন ছুটিতে থাকার জন্য দলের অধিনায়কত্ব করেনন তিন টেস্টে। এবারও ভারতীয় দলের মিডল অর্ডারে অন্যতম ভরসার নাম।
এর আগে রাহানেকে নিয়ে সুনীল গাভাসকর বলেন, 'ইংল্যান্ডের খেলার বিষয়ে ওর অনেক অভিজ্ঞতা রয়েছে। শুধুমাত্র খেলা নয় ওখানে রাহানে রানও করেছে। সেই জন্যই আমি মনে করি ভারতের হয়ে ৫ নম্বর পজিশনে ও খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে।'


শনিবার রাহানের একটি সাক্ষাতকার প্রকাশ করে বিসিসআই। সেখানে র্যামপিড ফায়ার রাউন্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এই মুম্বইকর। রাহানেকে ইংল্যান্ডে তার প্রিয় মাঠ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ঐতিহাসিক লর্ডস মাঠের নাম বলেন।

৩

একইসঙ্গে রাহানে জানিয়েছেন, বিলেতে তাঁর প্রিয় জায়গা হল সাউদাম্পটন। একই সময়ে, যখন ভারতীয় ব্যাটসম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি দলের কোন খেলোয়াড়ের সঙ্গে ইংল্যান্ডে সময় কাটাতে চান? এর উত্তরে রাহানে বলেন, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার নাম নেন। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান জানিয়েছেন যে তিনি কালো কফি খেতে বেশি পছন্দ করেন।

আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+