WTC Final: আইপিএলে ছিলেন ব্রাত্য, হেড রাগ মেটালেন সিরাজ-শামিদের উপরেই

WTC Final 2023: সতীর্থরা অনেকেই আইপিএলে সুযোগ পেয়েছেন পারফর্মও করেছেন। দল পাওয়ার আশায় নামও লিখিয়েছিলেন আইপিএল নিলামে। কিন্তু কোনও দলই সুযোগ দেয়নি ট্রাভিস হেডকে। আইপিএলে ব্রাত্য থাকার রাগটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নিশপের মঞ্চে সুদে আসলে উসুল করছেন হেড। তাঁর ব্যাটই এখন ভারতের জ‌ন্য অশনি সংকেত।

হেড অতীতে আইপিএলে খেলেছেন। আরসিবির হয়ে ২০১৬ ও ২০১৭ সালে। মোট ১০টি ম্যাচে তিনি করেছিলেন ২০৫ রান।অস্ট্রেলিয়ান তারকা এই ব্যাটসম্যান ২০২৩ সালের আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছিলেন। ২ কোটি টাকা বেস প্রাইস ছিল। কিন্তু কোনও দলই তাঁকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে আইপিএল নিলামে অবিক্রিত থেকে যান হেড।

১

মনে মনে হয়তো জেদটা পুষে রেখেছিলেন। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বোলারদের উপর নিজের দাপট দেখাচ্ছেন তিনি।

প্রথম সেশনে ভাল বোলিং করলেও হেড ও স্মিথের ব্যাটিংয়ে ম্যাচের রাশ হারায় ভারত। প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৩২৭ রানে ৩ উইকেট। ১৪৬ রানে হেড ও ৯৫ রানে স্মিথ অপরাজিত। প্রথম দিন ৯৩.৫৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তাঁর ব্যাটে ২২টি চার এবং ১টি ছক্কা এসেছে। ভারতীয় বোলারদের একেবারেই রেয়াত করেননি হেড। ২৫১ রান জুটিতে যোগ করেছেন তারা।

শুরুতে চাপে পড়েও হেড স্মিথের ব্যাটে ভর করেই চাপমক্ত হয় অস্ট্রেলিয়া। কিন্তু পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে দ্রুত দলকে ম্যাচে ফেরালেন। এই প্রসঙ্গে হেড বলেন, 'আমাদের প্রথম লক্ষ্য ছিল শুরুটা যেন ভাল হয়। আমি নিজেও শুরু থেকে ঠিক করে নিয়েছিলাম, এই পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে। দিনের শেষে সেই কারণে তৃপ্তি আরও বেশিমাত্রায় অনুভব করছি।''

২

একইসঙ্গে শতরানকারী হেড উল্লেখ করেছেন, ''উইকেটের সব দিক দিয়ে রান করার উপরে বিশেষ জোর দিয়েছি। কোনও সময়েই নিজের ব্যাটিং নিয়ে পরীক্ষা করার চেষ্টা করিনি। মাথায় রেখেছিলাম, এই পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে।''
হেড জানিয়েছেন, 'আমি সব সময় স্মিথের সঙ্গে খেলেতে ভালোবাসি এবং স্বচ্ছন্দ বোধ করি।ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।'

৩

শুধু আইপিএলে ব্রাত্য থাকাই নয়, এর আগেই তাঁর প্রতি বঞ্চনা হয়েছে।২০১৯ সালে অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন হেড। তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। তাও তাঁকে একাদশে রাখা হয়নি। দলের এই সিদ্ধান্তে ভেঙে পড়েছিলেন তিনি। সেদিন সুযোগ পাননি। কিন্তু বড় মঞ্চেই সব বঞ্চনার জবাব দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+