WTC Final: কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট সহজে পাবেন রোহিতরা? রইল বিস্তারিত সমীকরণ

জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠার লড়াই। ভারত অস্ট্রেলিয়া প্রথম থেকেই ফাইনালে ওঠার লড়াইয়ে ছিল হট ফেভারিট। কিন্তু সম্প্রতি এই লড়াইয়ে ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকা।ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাওয়ার লড়াই এখন ত্রিমুখী।

তবে কিছুটা হলেও সুবিধা জনক জায়গায় রয়েছে ভারত কারণ টিম ইন্ডিয়া রয়েছে এক নম্বরে।অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বর্তমানে রয়েছে দু নম্বরে এবং তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া।ভারতের পার্সেন্টেজ অব পয়েন্টস আপাতত ৬১.১১ শতাংশ। দক্ষিণ আফ্রিকার হলো ৫৯.২৬ শতাংশ, অস্ট্রেলিয়ার ৫৭.৬৯ শতাংশ। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চারটি টেস্ট বাকি।

WTC Final

এক নম্বর স্থানে থাকলেও ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট এখনও নিশ্চিত নয়, বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফলের ওপরই নির্ভর করছে ভারতে ফাইনালের ভাগ্য।কোন সমীকরণে ভারত ফাইনালে পৌঁছাতে পারে,তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

ভারত অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ইতিমধ্যেই জয় পেয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। বর্ডার-গাভাসকর ট্রফিতে মোট পাঁচটি ম্যাচ হবে।এর মধ্যে একটি ম্যাচ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আগামী চারটি ম্যাচের মধ্যে ভারত চারতেই জয় পেলে অর্থাৎ সিরিজের ফলাফল হবে ৫-০।সেক্ষেত্রে কোনো রকম জটিলতা ছাড়াই ভারতীয় দল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। একইসঙ্গে ভারতীয় দল যদি ৪-০ বা ৩-০ ফলেও যেতে সে ক্ষেত্রে ভারতীয় দল সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে যাবে।

এবার আসে যাক দ্বিতীয় অঙ্কের কথায়,ভারত যদি ৩-১ফলাফলে এই সিরিজ জেতে অর্থাৎ ভারত তিনটি ম্যাচ জিতল, একটি ম্যাচ জিতল অস্ট্রেলিয়া একটি ম্যাচ ড্র হল সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হতে হবে অথবা দক্ষিণ আফ্রিকাতে হার হবে। যদি প্রোটিয়ারা সেই ম্যাচে জিতে যায় তাহলে ভারতের ক্ষেত্রে অঙ্ক কঠিন হয়ে যাবে।

এবার আসা যাক তৃতীয় অংকের কথায় অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৩-২ সিরিজ জিতলেও ফাইনালে পৌঁছতে ভারতে শ্রীলঙ্কার সাহায্য নিতে হবে, সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ শ্রীলঙ্কাকে ড্র করতে হবে।

এবার দেখুন শেষ অঙ্ক। যদি ভারত ও অজিদের মধ্যে সিরিজ ২-২ ফলে ড্র হয় তাহলে রোহিতদের সম্ভাবনা কমে যাবে। ভারতকে নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা দুই দলের ওপরেই। দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কাকে যেমন হারতে হবে তেমনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেতে হবে শ্রীলঙ্কাকে। ফলে এই অঙ্ক অত্যন্ত কঠিন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+