WTC Final: ঈশান-ভরতে আস্থা নেই, ঋদ্ধির পক্ষেই সওয়াল হরভজনদের
ICC World Test Championship Final 2023: কেএল রাহুল ছিটকে যাওয়ার পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে জায়গা হয়নি ঋদ্ধিমান সাহার। ভারতীয় দলের দরজা পাপালির জন্য কার্যত বন্ধ করে দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। নির্বাচকরা যতই ঋদ্ধিকে ব্রাত্যজনের তালিকায় ফেলে দিন, প্রাক্তন ক্রিকেটারদের ভোট কিন্ত এখনও ঋদ্ধির পক্ষেই আছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ঋদ্ধিমানকেই দলে রাখার পক্ষে সওয়াল করলেন হরভজন সিং থেকে শরণদীপ সিং। কেএস ভরত বা ঈশান কিষান নয় মেগা ম্যাচে পাপালিকেই দাস্তানা হাতে পছন্দ দুই প্রাক্তনীর।ঋষভ পন্থ এবং রাহুল দু'জনেই না থাকায় ঋদ্ধিমানের কথা নির্বাচকদের ঋদ্ধির কথা বিবেচনা করা উচিত ছিল বলে মনে করেন হরভজন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কেএস ভরতের উপর আস্থাই রাখতে পারছেন না। ভরতের বদলে ঋদ্ধিমান সাহাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া উচিত ছিল বলে দাবি ভাজ্জির। অভিজ্ঞতা এবং ছন্দের জন্যই বাংলার উইকেটরক্ষক-ব্যাটারের কথা বলেছেন প্রাক্তন অফস্পিনার।
২০২২ সালের ফেব্রুয়ারির পর ভারতের হয়ে আর খেলেননি বাঙালি উইকেটরক্ষক-ব্যাটার। যদিও তা সত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালের ২২ গজে গুরুত্বপূর্ণ টেস্টে ঋদ্ধিমানকে খেলানো দরকার ছিল বলে মনে করেন হরভজন।

ঋদ্ধির পক্ষেই সরব হলেন প্রাক্তন জাতীয় নির্বাচকও। শরণদীপ সিংহ কটাক্ষের সুরে বলেছেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য উইকেটরক্ষক হিসাবে ইশান এবং ভরতকে দলে নেওয়ার মধ্যে কোনও বুদ্ধিমত্তার ছাপ নেই।' প্রাক্তনীরা বলছে কিন্তু নির্বাচকরা কি শুনছেন?

প্রসাদ বলেন, 'ভরতের খেলা উচিত। অ্যাওয়ে সিরিজে পন্থের শূন্যস্থান পূরণ করা চাপ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোনও উইকেটকিপারের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় শতরান নেই। তাই ওর বদলি খোঁজা কঠিন। তবে এমন একজনকে লাগবে যে ১০০ ওভার খেলার জন্য ফিট। টেস্ট বলে এদিকটা খুব গুরুত্বপূর্ণ। ভরত ইংল্যান্ডে ভারতের এ দলের হয়ে খেলেছে। তাই হয়তো ও অগ্রাধিকার পাবে।'












Click it and Unblock the Notifications