WTC Final: আইসিসি ট্রফি জেতার চাপ নেই ভারতের, দাবি দ্রাবিড়ের! রাহানের ভবিষ্যৎ নিয়ে কী বললেন?

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০১৩ সালে। তারপর বিগত ১০ বছর ধরে চলছে ভারতের আইসিসি ট্রফি জয়ের দীর্ঘ খরা। প্রথম দেশ হিসেবে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরপর ২ বছর খেলছে।

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে ভারত প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাস্ত হয়েছিল ২ বছর আগে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে এককভাবে রোহিত শর্মার দল আইসিসি ট্রফি দখলে নিতে পারে কিনা তার উত্তর মিলবে দিন কয়েকের মধ্যেই।

বিরাট কোহলি

ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত একাধিক আইসিসি ইভেন্টে অংশ নিয়েছে। সাউদাম্পটনে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারার আগে ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি।

২০১৫ সালে বিশ্বকাপ ফাইনাল ও ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। ২০১৬ ও ২০২১ সালের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল মেন ইন ব্লু। গত বছরের টি ২০ বিশ্বকাপে তো সেমিফাইনালের আগেই ছিটকে যায় বিরাট কোহলির দল।

রোহিত শর্মা

এই আবহে ভারতীয় দলের উপর আইসিসি ট্রফি জয়ের খরা সংক্রান্ত কোনও চাপ নেই বলেই দাবি করলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, কোনও চাপ আমরা অনুভব করছি না। তবে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতলে ভালোই হবে। গত ২ বছরের পরিশ্রম ও একাধিক সাফল্যই আমাদের ফাইনালে নিয়ে এসেছে।

দ্রাবিড় বলেন, পয়েন্ট তালিকায় আমাদের অবস্থান-সহ নানা ইতিবাচক দিক রয়েছে। অস্ট্রেলিয়ায় আমরা সিরিজ জিতেছি, ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করেছি, বিশ্বের নানা প্রান্তে ৫-৬ বছরে ভারত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে। আইসিসি ট্রফি না জিতলেও এই সাফল্যগুলি বদলাবে না। সেটাই বড় কথা।

রাহুল দ্রাবিড়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেউই ফেভারিট নয় বলে দাবি দ্রাবিড়ের। তিনি বলেন, যা হওয়ার পাঁচ দিনের মধ্যেই হবে। তার আগে কী হলো, কে কী বললেন, এর গুরুত্ব নেই। দুটি দলই ভালো, ভালো প্লেয়াররা রয়েছেন। আমরা ভালো খেলে ২০টি উইকেট তুললে এবং ভালো রান করলে জেতার বিষয়ে আমি আশাবাদী। হাইপ না থাকা একদিকে ভালো।

চেতেশ্বর পূজারার পর ভারতীয় টেস্ট দলে কামব্যাক করেছেন অজিঙ্ক রাহানে। দ্রাবিড় বলেন, কয়েকজন প্লেয়ারের চোট রাহানের কামব্যাক সুনিশ্চিত করেছে। বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স, অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে। ইংল্যান্ডে তিনি ভালো খেলেছেন, স্লিপে ভালো ক্যাচ ধরতেও পারদর্শী। দলে তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ।

অজিঙ্ক রাহানে

অস্ট্রেলিয়ায় ভারতকে টেস্ট সিরিজ জিতেছিলেন অধিনায়ক রাহানে। দ্রাবিড় সে কথা উল্লেখ করে বলেন, রাহানে নেতৃত্ব দিয়েও ভারতকে সাফল্য এনে দিয়েছেন। তিনি দলে ফেরা নিশ্চিতভাবেই ভালো বিষয়। আগেও অনেকে কামব্যাক করে ভালো খেলে দীর্ঘদিন দলে থেকেছেন। রাহানের ক্ষেত্রেও এটি একমাত্র সুযোগ হিসেবে দেখলে চলবে না।

চোট সারিয়ে মাঠে ফিরে কে কেমন খেলবেন তা যেমন আগে বলা যায় না, তেমনই যিনি দলে কামব্যাক করছেন তাঁকে শুধু একটি ম্যাচের জন্যই নেওয়া হচ্ছে, এমন কথা কোথাও লেখা নেই বলেই মন্তব্য দ্রাবিড়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+