অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একাদশে ভরতকে চান হরভজন, ঈশানের হয়ে ব্যাট ধরলেন কাইফ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। ৭ জুন থেকে শুরু ফাইনাল। ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জোর চর্চা। ব্যাটিং বিভাগে বড়সড় বদলের সম্ভাবনা নেই।

তবে বোলিং কম্বিনেশন কী হবে এবং উইকেটের পিছনে কাকে দেখা যাবে তা নিয়েই চলছে কাটাছেঁড়া। ভারতের প্রাক্তন দুই ক্রিকেটার হরভজন সিং ও মহম্মদ কাইফ তাঁদের পছন্দের উপর ভিত্তি করে ভারতের সম্ভাব্য একাদশের আভাস দিয়েছেন।

ঈশান কিষাণ

হরভজন সিং বলেন, আমি মনে করি না ঈশান কিষাণ ভারতের একাদশে থাকবেন। বেশ কয়েক মাস ধরে কেএস ভরত খেলছেন। ঋদ্ধিমান সাহা দলে থাকলে তবু ভাবতাম। কেন না, ঋদ্ধিমানের অভিজ্ঞতা বেশি, তিনি ভরতের তুলনায় ভালো কিপার।

রাহুল ফিট থাকলে তিনিও খেলতে পারতেন। রাহুল যেমন ওপেনার, তেমন কিপিং করতে পারেন। পাঁচ বা ছয়েও ব্যাট করতে পারেন।

রবিচন্দ্রন অশ্বিন

ভারতের বোলিং কম্বিনেশন প্রসঙ্গে ভাজ্জি বলেন, পিচে ঘাস কম থাকলে এবং রোদ থাকলে ভারত দুই স্পিনার খেলাতেই পারে। যদি তা না হয় তাহলে তিন সিমারের সঙ্গে রবীন্দ্র জাদেজাকে রাখা হোক। সেই সঙ্গে শার্দুল ঠাকুরকেও একাদশে চান হরভজন। শার্দুল বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন।

মহম্মদ কাইফ বলেছেন, রোহিত শর্মার সঙ্গে শুভমান গিলকে দিয়ে ওপেন করানো হোক। তিনে অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। চার নম্বরে বিরাট কোহলি, পাঁচে রাহানেকে দেখছেন কাইফ। ছয় নম্বরে তাঁর পছন্দ ঈশান কিষাণ। কেন না, তিনি আগ্রাসী ব্যাটিং করতে পারদর্শী। সে কারণে ভরতকে চাইছেন না কাইফ।

কেএস ভরত

কাইফের কথায়, পুরানো বলের ফায়দা তুলতে ঋষভ পন্থের অনুপস্থিতিতে কিষাণই ছয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। সাতে রবীন্দ্র জাদেজাকে রাখছেন কাইফ। পিচের চরিত্র বুঝে অশ্বিন ও শার্দুলের মধ্যে একজনকে আটে নামানোর পরামর্শ দিয়েছেন তিনি। পিচ স্পিন সহায়ক হয়ে অশ্বিন বাঁহাতিদের বিরুদ্ধে কার্যকরী হতে পারবেন।

বিরাট সিরাজ উমেশ

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার একাদশে ডেভিড ওয়ার্নার, ট্রেভিড হেড, উসমান খোয়াজার মতো বাঁহাতি ব্যাটাররা রয়েছেন। তাঁদের সঙ্গে জমে যাবে অশ্বিনের দ্বৈরথ। ফাস্ট বোলারদের মধ্যে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদবকে একাদশে রাখার সওয়াল কাইফের।

ফলে তিন পেসারের সঙ্গে স্পিনার রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন ও শার্দুলের মধ্যে একজনকে খেলানো যাবে আবহাওয়ার পূর্বাভাসে চোখ রেখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+