WTC FINAL: অজিদের ভাবনায় শুধুই কোহলি, আইসিসির ভিডিও-তে ফাঁস বিরাটকে নিয়ে স্মিথদের মনোভাব

পারদ চড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের, সময় যত এগিয়ে আসছে ততই ম্যাচটা ভারত বনাম অস্ট্রেলিয়া থাকছে না, হয়ে উঠছে বিরাট কোহলি বনাম অস্ট্রেলিয়া। ভারতীয় দলে রোহিত, রাহানে, পূজারা, গিলের মতো ব্যাটসম্যানরা থাকলেও অজি শিবিরের ভাবনায় একজনই। তিনি বিরাট কোহলি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইসিসির পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে অজি ক্রিকেটাররা বিরাটকে নিয়ে তাঁদের মতামত ও অনুভূতির কথা ব্যক্ত করেছেন।

1

বিরাটের চির প্রতিদ্বন্দ্বী স্টিভ স্মিথ বলেছেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে এবং রান করতে ভালবাসে। আশা করি পরের সপ্তাহে ওকে আমরা নিয়ন্ত্রণে রাখব।কোহলি ক্রিকেটের সুপারস্টার। ' ডেভিড ওয়ার্নার আবার জানিয়েছেন, 'বিরাট অসাধারণ কভার ড্রাইভ মারে।'

অস্ট্রেলিয়া দলের অল রাউন্ডার ক্যামেরন গ্রিন জানিয়েছেন, 'ভারতীয় দলের আসল ক্রিকেটার। অনেক দিন ধরে খেলছে। গত এক দশক ধরে দলকে চালনা করছে। অত্যন্ত সফল ক্রিকেটার।' মার্নাস লাবুশেনের বার্তা, 'অন্যতম সেরা ক্রিকেটার। সব ফরম্যাটেই দুর্দান্ত। আশা করি পরের সপ্তাহে ভাল ছন্দে থাকবে না।'


অর্থ্যাত এই ভিডিও থেকে স্পষ্ট বিরাটকে নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেই ওভালে খেলতে নামবে অস্ট্রেলিয়া।
কয়েকদিন আগেই অজি পেসার জশ হ্যাজেলউড বিরাট সম্পর্কে বলেন, 'প্রথমত তাঁর ফিটনেস, তারপর তাঁর দক্ষতা, বিশেষ করে তার ব্যাটিং ও ফিল্ডিং। অনুশীলনের সময় সবার আগে সে আসে ও সবার শেষে যায়।'

2

একইসঙ্গে হ্যাজেলউড উল্লেখ করেছেন, 'অনুশীলনের সময় সে যেভাবে ঘাম ঝরায়, তার সতীর্থদেরও সেটা অনুপ্রাণিত করে। অন্য খেলোয়াড়দেরও উন্নতি করতে সাহায্য করে।আমার মনে হয় কতটা সে কঠোর পরিশ্রম করে সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়।' অজি তারকা পেসার আরসিবির সতীর্থ মহম্মদ সিরাজেরও প্রশংসা করেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই ভাল পারফরম্যা্ন্স দেখিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪টি টেস্ট ম্যাচ খেলে ১৯৭৯ রান করেছেন বিরাট কোহলি।গড় ৪৮.২৭। একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক শতরানও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।

3

সদ্য সমাপ্ত হওয়া আইপিএলের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলের লিগ পর্বের শেষ দুই ম্যাচেই সেঞ্চুরী পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যে তিনি সেই পারফরম্যান্সই ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+