WTC Final: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য পেতে ভারতীয় বোলারদের জোড়া পরামর্শ আক্রমের
ওভালে বুধবার থেকে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে রোহিত শর্মার ভারত। চতুর্থ দিন দুপুরের দিকে কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি দিনগুলিতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা।
এই পরিস্থিতিতে ভারত কোন বোলিং কম্বিনেশনে নামবে সেটা নিয়ে তুঙ্গে চর্চা। দুই স্পিনারে নামলে রবীন্দ্র জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন থাকবেন। যা পরিস্থিতি তাতে ভারত তিন পেসার ও দুই স্পিনারেই নামতে পারে।

ভারত চার পেসারে নামলে মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে শার্দুল ঠাকুর। বাকি জায়গাটির লড়াই হবে উমেশ যাদব ও জয়দেব উনাদকাটের মধ্যে। উমেশ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলের দ্বিতীয়ার্ধে কেকেআরের একাদশের বাইরে ছিলেন। উনাদকাটও ফিরছেন চোট সারিয়ে।
২০২১ সালে ওভালে ভারত যে টেস্টে জিতেছিল সেই টেস্টে উমেশ যাদব বোলিং করে দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছিলেন। গতকাল ভারতীয় দলের অনুশীলনে শার্দুল ও উনাদকাট বোলিং, ব্যাটিং করেছেন। উমেশ ট্রেনিং সেশনের দ্বিতীয়ার্ধে বল করেছেন। শার্দুলের অলরাউন্ড দক্ষতায় আস্থা রয়েছে রোহিত শর্মার।

কম্বিনেশন হয়তো টসের আগে স্পষ্ট করবে না ভারত। তবে কীভাবে ভারতীয় বোলাররা অজিদের বিরুদ্ধে সাফল্য পেতে পারেন, কীভাবে রান তোলার গতিতে রাশ টানতে পারেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে।
ইংল্যান্ডের ব্যাটারদের রিভার্স স্যুইংয়ে সমস্যায় ফেলতেন আক্রম ও ওয়াকার ইউনিস ১৯৯২ সালে পাকিস্তান জিতেছিল ওভাল টেস্টে। সেই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে আক্রম প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন, যা ইংল্যান্ডে তাঁর সেরা বোলিং। ওভালের ফাইনালে স্যুইং অন্যতম অস্ত্র হবে বলে ধারণা আক্রমের।

ওভালে জুনে এই প্রথম টেস্ট হচ্ছে। ফলে উইকেট থাকবে অনেক বেশি সতেজ। ভারতীয় পেসারদের উদ্দেশে ওয়াসিমের পরামর্শ, নতুন বলে বেশি রান দিলে চলবে না। প্রথম ১০ থেকে ১৫ ওভারে ভালো স্যুইং হবে। ফলে এই সময় জোরে বোলারদের অতিরিক্ত রান না দেওয়ার দিকেই ফোকাস রাখতে হবে।

আক্রম আরও বলেন, শুরুর দিকে পিচে বাউন্স দেখলে উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই। কারণ, অস্ট্রেলিয়ার প্লেয়াররা সেটাই পছন্দ করেন। এমনিতে পিচ উপমহাদেশের পিচের মতোই আচরণ করবে। অগাস্ট-সেপ্টেম্বরে সফরে গিয়ে তেমনটাই দেখেছি। তবে এবার জুনে পরিস্থিতি কিছুটা আলাদা হবে।
ফ্রেশ পিচে ডিউকস বলে বোলিং করতে হবে। ফলে বাউন্স কাজে লাগিয়ে খুব বেশি শর্ট বল করলে অজি ব্যাটাররা দ্রুত রান তুলে নিতে পারেন বলেও সাবধানবাণী আক্রমের। টপ অর্ডারের বিরুদ্ধে বোলিংয়ের সময় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা দিতে বলেও মনে করেন কিংবদন্তি পাক অধিনায়ক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications