WTC Final 2023: ট্রাভিস হেড বিয়ের পর প্রথম টেস্টেই হলেন সেরা, স্ত্রী জেসিকা গ্ল্যামারে হার মানাবেন নায়িকাদের
Travis Head Receives POM Award: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কারটি দখলে নিয়েছেন ট্রাভিস হেড। চাপের মুখে ব্যাট করতে নেমে খেলেছিলেন ১৭৪ বলে ১৬৩ রানের ইনিংস। বিয়ের পর প্রথম টেস্টেই।
বিদেশের মাটিতে প্রথম শতরান, কেরিয়ারের দ্বিতীয় সর্বাধিক রান, তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসরে। ২০১৮ সালে টেস্ট অভিষেক। ৩৭টি টেস্ট খেলে ২৫৪২ রান রয়েছে হেডের। ৬টি শতরান, ১৩টি অর্ধশতরান।

গত মার্চে আমেদাবাদ টেস্টে ভারতের বিরুদ্ধে ৯০ রান করেছিলেন। এই ইনিংস ছাড়াও নার্ভাস নাইন্টিনে আউট হয়েছেন ২ বার। পারথে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ ও ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯২। অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে ২০১৮ সালে করেন ৭২। সর্বাধিক ব্যক্তিগত রান ১৭৫, অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
তবে সব কিছুকেই গুরুত্বের নিরিখে ছাপিয়ে গেল ওভালের ইনিংসটি। হেড বলেন, ২ বছর ধরে কঠোর পরিশ্রমের ফলে আমরা এই সাফল্য পেলাম। দুর্দান্ত অনুভূতি। পজিটিভ অ্যাপ্রোচ নিয়েই আমরা খেলেছি। দীর্ঘ সময় ক্রিজে কাটানোর লক্ষ্য নিয়ে বল বিচার করে উপযুক্ত শট খেলাই লক্ষ্য ছিল। স্মিথের সঙ্গে পার্টনারশিপ গড়া তাঁকে স্বস্তি দিচ্ছে।

হেড জানান, প্রথম শ্রেণির ক্রিকেট ও টেস্ট ক্রিকেটের উপযুক্ত ব্লু প্রিন্ট পেতে আমার কিছুটা সময় লেগেছে। আমি সব সময় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পছন্দ করি। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি। নিজের ভালো ফর্ম দেশের হয়ে আগামীতে ধরে রাখতেও বদ্ধপরিকর এই মিডল অর্ডার ব্যাটার।
ম্যাচের সেরার পুরস্কার নিয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবি পোস্ট করেছে আইসিসিও। ট্রাভিস হেডের বয়স ২৯। গত এপ্রিলেই বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা জেসিকা ডেভিসকে। জেসিকার বয়স ২৪। তিনি আগে মডেলিং করতেন। বিয়ের পর শিল্পোদ্যাগী হিসেবে প্রতিষ্ঠিত।

অ্যাডিলেডে ট্রাভিস-জেসিকা থাকেন বিলাসবহুল বাড়িতে। ট্রাভিসের কোনও ম্যাচ মিস করেন না জেসিকা। স্টেডিয়ামে হাজির থাকেন। ওভালেও ছিলেন। সাক্ষী থাকলেন ঐতিহাসিক মুহূর্তের। কেন না, অস্ট্রেলিয়াই বিশ্বের প্রথম দেশ হিসেবে আইসিসি ইভেন্টের তিন ফরম্যাটেই বিশ্বসেরা হলো। তাতে সেরা ট্রাভিস।
প্রত্যেক সফল মানুষের পিছনেই থাকে নারীর অবদান। ট্রাভিসের ক্ষেত্রেও তাই। ট্রাভিস ও জেসিকা দীর্ঘ সময় ধরে ডেটিং চালিয়েছেন। তারপর ২০২১ সালের মার্চে বাগদান হয় তাঁদের। ২০২২ সালের সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম।
গত এপ্রিলেই বিয়ে সেরেছেন ট্রাভিস ও জেসিকা। গ্ল্যামারে যে কোনও নায়িকাকে টেক্কা দিতে পারেন ট্রাভিস হেডের সহধর্মিণী। ইনস্টাগ্রামেও দারুণ সক্রিয়। জেসিকার (jess_head) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১ লক্ষ ৪৪ হাজার ফলোয়ার রয়েছেন।












Click it and Unblock the Notifications