WTC Final: ট্রাভিস হেডের ঐতিহাসিক শতরান, ওভালে রোহিতের নেতৃত্ব দেখে খুশি নন সৌরভ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এর আগে WTC ফাইনালে কেউই শতরান হাঁকাতে পারেননি। আজ একদিনের মেজাজে ব্যাট করে দুরন্ত শতরান উপহার দিলেন ট্রাভিস হেড।
মার্নাস লাবুশানে আউট হলে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৪.১ ওভারে ৭৬। এরপর ব্যাট করতে নেমে ৬০ বলে অর্ধশতরান পূর্ণ করেন হেড। বিদেশের মাটিতে প্রথম শতরানে পৌঁছে যান ১০৬ বল খেলেই। ১৪টি চার ও একটি ছয়ের সাহায্যে।

রোদ উঠতেই অস্ট্রেলিয়া সাবলীলভাবে ব্যাট করতে থাকে। যদিও তৃতীয় উইকেট হারানোর সময়ও কিছুটা চাপেই ছিল অজিরা। যদিও তা সামাল দেয় হেড ও স্টিভ স্মিথের জুটি। সৌরভ গঙ্গোপাধ্যায় চা বিরতির সময় বলেন, ভারত তাদের পারফরম্য়ান্সে হতাশই হবে। ৭৬ রানে তিন উইকেট ফেলেও সেই চাপ ধরে রাখতে পারল না।

সৌরভের কথায়, ক্রিকেটে নিশ্চিতভাবেই পার্টনারশিপ হয়। ব্যাটিং দল ঘুরে দাঁড়ায়, ভালো খেলে। আমার মনে হয়, লাঞ্চের পরও ভারত শুরুটা খারাপ করেনি। কিন্তু ক্রমেই ম্য়াচের রাশ আলগা হতে থাকে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই। ট্রাভিস হেডকে খুব সহজে রান করার সুযোগ ভারতই করে দিয়েছে বলে মত মহারাজের।

সৌরভ স্টার স্পোর্টসে বলেন, আমি জানি হেড ভালো ফর্মে রয়েছেন। অনেক রান করেছেন। কিন্তু তিনি নামার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ৭৬। কিন্তু রোহিত শর্মা যেভাবে ফিল্ডিং সাজিয়েছিলেন তার সুযোগ নিয়েই সহজেই রান পেতে থাকেন হেড। যা অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে।
চা বিরতির পর ব্যাটিং সেরা সময়। সে কারণে অস্ট্রেলিয়া শেষ সেশনের আগে নিজেদের পারফরম্যান্সে খুবই খুশি থাকবে বলে মন্তব্য করেছিলেন সৌরভ। তৃতীয় সেশনে অস্ট্রেলিয়া দ্রুতগতিতে রান তোলার ধারা বজায় রেখেছে। ভারতীয় বোলাররা কোনও প্রভাবই ফেলতে পারছেন না হেড ও স্মিথের উপর।

মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৩ ওভারে ২ উইকেটে ৭৩। চা বিরতিতে তা গিয়ে দাঁড়ায় ৫১ ওভারে ১৭০। ৬৭.৪ ওভারে অস্ট্রেলিয়া ২৫০ রানের গণ্ডি টপকে গিয়েছে। হেডের পর হাত খুলেছেন স্টিভ স্মিথও। ট্রাভিস হেড এদিন পেলেন কেরিয়ারের ষষ্ঠ শতরান, ভারতের বিরুদ্ধে প্রথম। আমেদাবাদ টেস্টে তিনি করেছিলেন ৯০।

স্মিথ এদিন অর্ধশতরান পূর্ণ করেন ১৪৪ বলে। শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়ার স্কোর ৬৯ ওভারে ৩ উইকেটে ২৬৩। হেড ১৫টি চার ও একটি ছয়ের সাহায্যে ১১৬ বলে ১০৬ ও স্টিভ স্মিথ ১১টি চারের সাহায্যে ১৭১ বলে ৭১ রানে অপরাজিত থেকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়াকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications