WTC Final: অশ্বিনকে বাদ দেওয়া ভারতের বড় ভুল! রোহিতদের সিদ্ধান্ত নিয়ে সরব সৌরভ, পন্টিংরা
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে ভারত। দুই সেশনে এখনও অবধি তিনটি উইকেট নিয়েছেন ভারতীয় পেসাররা। একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজার ঝুলি এখনও শূন্য।
আজ খেলা শুরুর সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তবে রোদ উঠতেই সাবলীলভাবেই ব্যাটিং চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফলে যে প্রশ্নটা বড় করে সামনে আসছে তা হলো, রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়াটা কি সঠিক হলো?

টেস্টে বিশ্বের ১ নম্বর বোলারকে বাদ দেওয়া প্রসঙ্গে রোহিত শর্মা টসের পর বলেন, অশ্বিনের মতো ম্যাচ উইনারকে বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত। তবে উইকেট ও আবহাওয়া দেখেই দলের স্বার্থে একাদশ ঠিক করা হয়েছে। স্পিনার হিসেরে রয়েছেন জাদেজা। সঙ্গে চার পেসার। যদিও প্রাক্তনরা এই সিদ্ধান্ত মানতে পারছেন না।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, প্রত্যেক অধিনায়কের ভাবনাচিন্তা ও দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আমি একরকম। রোহিত তার চেয়ে আলাদা। আমার ভাবনাচিন্তাও আলাদা। অশ্বিনের মতো স্পিনারকে বাইরে রাখা আমার পক্ষে খুব, খুব কঠিনই হতো। যদিও কোনও সিদ্ধান্ত নিয়ে টসের পর ভাবতে নারাজ মহারাজ।

তিনি আরও বলেন, ক্রিকেটে আফটারথট বলে কিছু হয় না। অধিনায়ককে টসের আগেই সিদ্ধান্ত নিতে হয়। ভারত সেইমতো চার পেসার নিয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে। (ওভালের মতো) এই ধরনের কন্ডিশনে ভারত চার পেসার খেলিয়ে সাফল্য পেয়েছে। টেস্টেও জিতেছে।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, অস্ট্রেলিয়া দলে উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারির মতো চারজন বাঁহাতি ব্যাটার যেখানে রয়েছেন, সেখানে অশ্বিনকে খেলানো উচিত ছিল ভারতের। ধারাভাষ্য দিতে গিয়ে পন্টিং বলেন, এই উইকেটে বল ঘুরবে। সেখানে অশ্বিন বাঁহাতিদের বিরুদ্ধে কার্যকরী হতেন।
অশ্বিন ইংল্যান্ডে ৭ টেস্টে ১৮ উইকেট নিয়েছেন। ২০১৮ সালে শেষ টেস্টে খেলেননি। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেন। কিন্তু তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি চারটি টেস্ট এবং গত বছর অসমাপ্ত সিরিজের একটি টেস্টে দলের বাইরেই ছিলেন। যদিও সারের হয়ে তিনি কাউন্টি ক্রিকেটে বল হাতে সাফল্য পান।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ইএসপিএন ক্রিকইনফোয় বলেন, ভারত মনে করেছে উইকেট সিম-ফ্রেন্ডলি। কিন্তু ভুললে চলবে না অশ্বিন বিদেশেও বল হাতে সফল হয়েছেন। উইকেটে ঘাস আছে ঠিকই। কিন্তু মাটির সাদা রং দেখে বোঝা যাচ্ছে উইকেট শুষ্ক। ওভাল কখনও পুরোপুরি সিমিং পিচ উপহার দেয়নি।
মঞ্জরেকরের কথায়, প্রথম দিনের পিচের ভিত্তিতে দল নির্বাচন ঠিক নয়। সেই স্টেডিয়ামের ঐতিহ্যের কথাও মাথায় রাখা জরুরি। অশ্বিন অস্ট্রেলিয়ার মাটিতেও সাফল্য পেয়েছেন। ব্যাটের হাতও ভালো। ফলে অশ্বিনকে দলে রাখা উচিত ছিল বলে মন্তব্য মঞ্জরেকরের।

চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৫১ ওভারে ৩ উইেটে ১৭০। ট্রাভিস হেড ৭৫ বলে ৬০ ও স্টিভ স্মিথ ১০২ বলে ৩৩ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা ৭ ওভারে ১২ রান দিয়ে উইকেট পাননি। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় সেশনে ভারত একটি উইকেট তুলতে পেরেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications