WTC Final: রোহিত-পূজারার সমালোচনা রবি শাস্ত্রীর, বিরাট-রাহানের ব্যাটে টিকে ভারতের বিশ্বরেকর্ডের স্বপ্ন

WTC Final 2023 Australia vs India: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওভালে ইতিহাস গড়ার হাতছানি ভারতের সামনে। অস্ট্রেলিয়া রোহিত শর্মার দলের সামনে দিয়েছে ৪৪৪ রান তোলার টার্গেট। চতুর্থ দিনের শেষে যা পরিস্থিতি তাতে শেষদিনে কাল ভারতের প্রয়োজন ২৮০ রান। হাতে ৭ উইকেট।

পরিস্থিতি আরও ভালো থাকতো যদি না ভারত অধিনায়ক রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে আসতেন। এই দুই ব্যাটারের শট সিলেকশনে সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

বিরাট কোহলি

ভারত দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে। বিরাট কোহলি সাতটি চারের সাহায্যে ৬০ বলে ৪৪ ও অজিঙ্ক রাহানে তিনটি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ২০ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ইতিমধ্যেই ৭১ রান যোগ করে ফেলেছেন।

এই জুটির উপর অনেকটাই নির্ভর করবে ভারতের খেতাব জয়ের বিষয়টি। জিতলে এককভাবে, ড্র হলে যুগ্মভাবে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতবে। ওভালে এত রান তাড়া করে কোনও দল টেস্ট জেতেনি। সেক্ষেত্রে ভারত জিতলে তা হবে রেকর্ড। যার সম্ভাবনা ভালোই রয়েছে বলে মনে করছেন রবি শাস্ত্রী।

বিরাট কোহলি

শাস্ত্রী বিশেষভাবে প্রশংসা করেছেন বিরাট কোহলির। তাঁর সাবলীল ব্যাটিং, ফুটওয়ার্কের। অজি বোলাররা কোহলিকে সমস্যাতেই ফেলতে পারেননি। বল আজ সারাদিনে মুভ করেনি। বিরাট কোহলি যেভাবে ব্যাটিং করছেন তাতে তিন বছরের আগে বিরাটকে দেখা গেল বলে মন্তব্য শাস্ত্রীর। শেষদিনে ভারতের বড় বাজি কোহলিই।

অজিঙ্ক রাহানেও গত বছর দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন। এতটা সময় পর টেস্ট দলে কামব্যাক করে তিনি যে ছন্দে ব্যাটিং করছেন তারও প্রশংসা করেন প্রাক্তন ভারতীয় কোচ। শাস্ত্রীর কথায়, রাহানে প্রথম ইনিংসের ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাস সঞ্চয় করেছেন তা স্পষ্ট। কাল প্রথম ২ ঘণ্টাতেই বোঝা যাবে ম্যাচ কোন দিকে যাবে।

অজিঙ্ক রাহানে

ভারতের বিশ্বরেকর্ড গড়ার ভালো সম্ভাবনা রয়েছে। যদিও শাস্ত্রী একেবারেই খুশি নন অধিনায়ক রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার শট সিলেকশনে। এই দুটি উইকেট ১ রানের ব্যবধানে না হারালে ভারত দিনের শেষে আরও ভালো জায়গায় থাকতে পারতো। যখন ভালো রান উঠছে, দুজনেই উইকেটে থিতু হয়েছেন তখন ওই ধরনের শট খেলা কাম্য নয়।

রোহিত শর্মা

নাথান লিয়ঁকে স্যুইপ মারতে গিয়ে রোহিত শর্মা ৬০ বলে ৪৩ করে লেগ বিফোর হন। রবি শাস্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার বোলাররা উইকেট ফেলতে মরিয়া। সে কারণে অ্যারাউন্ড দ্য উইকেট গিয়েছিলেন লিয়ঁ। লেগ বিফোর করার জন্যই এই কৌশল। সেই ফাঁদেই পা দিলেন রোহিত। ১৯.৫ ওভারে ৯২ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ে।

চেতেশ্বর পূজারা

২০.৪ ওভারে ৯৩ রানে আউট চেতেশ্বর পূজারা। তিনি করলেন ৪৭ বলে ২৭। তাঁর আউট দেখে হেড কোচ রাহুল দ্রাবিড়ের মুখের অভিব্যক্তিতে হতাশা ধরা পড়ে। উইকেটকিপারের মাথার উপর দিয়ে প্যাট কামিন্সের ডেলিভারি ওড়াতে গিয়েছিলেন পূজারা। ক্যাচ যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। মনঃসংযোগে ঘাটতি কারণ হতে পারে, বলছেন জাস্টিন ল্যাঙ্গার।

শুভমান গিল

শুভমান গিলের আউট নিয়ে বিতর্ক রয়েছে। রিচার্ড কেটলবরোর মতো আম্পায়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে ঝড় উঠেছে। গিলকে আনলাকি বলছেন রবি শাস্ত্রী। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখে অনেকেরই দাবি বল স্কট বোল্যান্ডের ডেলিভারি ক্যামেরন গ্রিনের হাতে জমা পড়ার আগে মাটি ছুঁয়েছিল।

সবমিলিয়ে জমজমাট পরিসমাপ্তির দিকেই এগোচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত জিততে পারলে তা হবে আরও এক ঐতিহাসিক জয়। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+