WTC Final: শুভমান গিলের আউট ঘিরে বিরাট বিতর্ক! তৃতীয় আম্পায়ার কটাক্ষে বিদ্ধ, দেখুন ভিডিও

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৪৪ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে একদিনের মেজাজে ব্যাটিং চালাচ্ছে ভারত। যদিও বিতর্কিত সিদ্ধান্তে শুভমান গিল প্যাভিলিয়নে না ফিরলে অবস্থা আরও ভালো হতো।

শুভমান গিলের আউট নিয়ে তুঙ্গে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ঝড়। এমনকী তৃতীয় আম্পায়ারের অবাক করা সিদ্ধান্ত দেখে ওভালের ক্রিকেটপ্রেমীরাও বিদ্রুপ করলেন। স্কট বোল্যান্ডের হাতে যে ক্যাচ ক্যামেরন গ্রিন নিয়েছেন, তা ক্লিন ক্যাচ একেবারেই নয়।

শুভমান গিল

সাত ওভারে ভারত ৪১ রান তুলে ফেলেছিল। অষ্টম ওভারের প্রথম বলে স্কট বোল্যান্ডের ডেলিভারি গিলের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে। বাঁদিকে ঝাঁপিয়ে ক্যামেরন গ্রিন ক্যাচটি ধরেন। আম্পায়াররা নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। এই ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন রিচার্ড কেটলবরো।

তিনি রিপ্লে দেখে শুভমান গিলকে আউট ঘোষণা করেন। মাঠে দাঁড়িয়েই জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি হতাশা প্রকাশ করেন। রিপ্লে দেখে তাঁকে যেভাবে আউট দেওয়া হলো তাতে বিস্ময় প্রকাশ করেন গিল। দুটি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রান করে তাঁকে সাজঘরে ফিরতে হয়।

যদিও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক অব্যাহত। জাস্টিন ল্যাঙ্গার ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, ব্যাটারের নাম যদি শুভমান গিল না হলে স্টিভ স্মিথ হতো, তাহলে আম্পায়ার নট আউট ঘোষণা করতেন। বলে হেসেও ফেলেন ল্যাঙ্গার। তাঁর পাশে বসা রবি শাস্ত্রী ও নাসের হুসেনের অভিব্যক্তি দেখে বোঝা গিয়েছে তাঁরাও এই সিদ্ধান্ত দেখে হতাশ।

শুভমান গিল

বীরেন্দ্র শেহওয়াগ টুইটে শ্লেষ ও কটাক্ষে বিদ্ধ করেন তৃতীয় আম্পায়ারকে। তিনি কানামাছি খেলার ছবি টুইটে দিয়ে মনে করিয়ে দেন, যদি পর্যাপ্ত প্রমাণ না থাকে তাহলে কোনও সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকলে তা ব্যাটারদের পক্ষে যাওয়া উচিত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এমন আম্পায়ারিং প্রত্যাশিত নয়।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ক্রিকেটপ্রেমীরা পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে বল মাটি ছুঁয়েছিল। ফলে শুভমানকে আউট দেওয়া উচিত হয়নি। ফাইনালে আম্পায়ারিংয়ের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক মিম।

রোহিত শর্মা

যদিও শুভমান আউট হওয়ার পর ভালো রান রেট রেখেই ভারতকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। একটা সময় রান রেট ছয়ের উপর ছিল। ভারত চাইছে আজ তৃতীয় সেশনে যতটা সম্ভব রান তুলে নিতে। যাতে কাল লক্ষ্যপূরণ করা সহজ হয় ধীরেসুস্থে খেলে। ওভার অনেক আছে। উইকেট ধরে রাখলে ওভালে ভারতের নয়া ইতিহাস গড়া অসম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+