WTC Final: রোহিত শর্মা ব্যাটিংয়ের সময় চোট পেলেন! খেলতে পারবেন ফাইনালে?

ওভালে কাল থেকে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের সামনে অস্ট্রেলিয়া। বাউন্সি পিচ অপেক্ষা করছে খেতাবি লড়াইয়ের জন্য। অনুশীলনে গতকালও বেশ কয়েকজন ভারতীয় ব্যাটারের শরীরে বল লেগেছিল।

আজও ভারতীয় শিবিরের উদ্বেগ ছড়াল রোহিত শর্মার চোট নিয়ে। রোহিত নেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন। তখনই চোট পান। ছুটে যান ভারতীয় দলের ফিজিও কমলেশ জৈন।

রোহিত শর্মা

জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা চোটের কারণে এখন ভারতীয় দলের বাইরে। ফলে ভারত টেস্টে পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারছে না। এই তারকাদের ছাড়াও ভারত সমীহযোগ্য দল নিয়েই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের লক্ষ্যে নামবে।

এমনও হয়েছে রোহিত শর্মা চোটের কারণে গুরুত্বপূর্ণ সিরিজে খেলতে পারেননি। কিন্তু ওভালের ফাইনালে রোহিত খেলতে না পারলে তা ভারতের কাছে বড় ধাক্কা হতেই পারে। রোহিত সর্বশেষ টেস্টে ওভালে শতরান করেছিলেন এবং ভারত সেই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল।

রোহিত শর্মা

রোহিত আজ নেটে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। কমলেশ জৈন চোট পরীক্ষা করেন। ব্যান্ডেজ দিয়ে শক্ত করে আটকে দেন চোটের জায়গাটি। এরপর গ্লাভস পরে রোহিত এগিয়ে যান নেটের দিকে। কিন্তু তারপরই তিনি ফিরে আসেন।

জানা যাচ্ছে, রোহিত যখন ফের নেটের দিকে যাচ্ছিলেন তখন ভারতের প্র্যাকটিস শেষ হয়ে গিয়েছিল। সে কারণেই তিনি আর ব্যাট করেননি। তবে হোটেলে গিয়ে ফের রোহিতের চোট পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। তিনি ওভাল টেস্টে খেলতে পারবেন বলেই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে।

রোহিত কিষাণ

রোহিত গত বছর করোনা আক্রান্ত হওয়ার কারণে ইংল্যান্ডে অসমাপ্ত সিরিজের শেষ টেস্টটি খেলতে পারেননি। নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। গত বছরই বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। সেক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছিল আঙুলের চোট।

২০১৩ সালে অভিষেকের পর থেকে এখনও অবধি ইংল্যান্ডে ৬টি টেস্ট খেলেছেন রোহিত। উপমহাদেশের বাইরে তাঁর একমাত্র শতরানটি অবশ্য ওভালেই। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে করেছিলেন ১২৭ রান। ইংল্যান্ডে ১টি শতরান ও ২টি অর্ধশতরান রয়েছে রোহিতের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ১১টি টেস্টে ২০টি ইনিংসে ৬৫০ রান করেছেন। একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। তিনটি অর্ধশতরানই অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ায় ৭টি টেস্টে ১৪ ইনিংসে তিনি ৪০৮ রান করেছেন। অজিদের বিরুদ্ধে রোহিতের একমাত্র শতরানটি (১২০ রান) চলতি বছর নাগপুর টেস্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+