WTC Final: লর্ডস ছেড়ে কেন ওভালে ফাইনাল? বৃষ্টির পূর্বাভাস থাকছে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে?
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বুধবার থেকে শুরু। প্রথমবারের ফাইনালটি হয়েছিল সাউদাম্পটনে। এবার খেতাব জয়ের লড়াইয়ে ভারত ওভালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। জুন মাসে এই প্রথম এখানে কোনও টেস্ট ম্যাচ হচ্ছে।
প্রথমবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্য়াঘাত ঘটিয়েছিল বৃষ্টি। খেলা গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। ভারতকে হারিয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। এবার সম্ভাবনা কম থাকলেও রিজার্ভ ডে-তে খেলা গড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

লন্ডনে এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। দুই দলই সেরে নিচ্ছে চূড়ান্ত মহড়া। এখনও পর্যন্ত একদিনও বৃষ্টিতে ভারত ও অস্ট্রেলিয়ার অনুশীলন ব্যাহত হয়নি। পূর্বাভাস অনুযায়ী, ফাইনালের প্রথম তিন দিন এবং পঞ্চম দিন আকাশ মেঘমুক্ত থাকবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেই খেলা হবে। তবে চতুর্থ দিন দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

বৃষ্টিতে খেলা যদি রিজার্ভ ডে, অর্থাৎ ১২ জুন গড়ায়, সেদিনও অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এখন প্রশ্ন জাগতেই পারে চতুর্থ দিন বৃষ্টি হলে খেলা কি রিজার্ভ ডে-তে গড়াবে? যদি আবহাওয়ার জন্য নির্দিষ্ট দিনের ওভার নষ্ট হয় এবং তা যদি অতিরিক্ত কিছুটা সময় খেলিয়েও পুষিয়ে নেওয়া না যায় বা ফয়সা না হয় তাহলে রিজার্ভ ডে লাগবে।

আগেরবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টিতে প্রথম দিনের খেলা পুরোপুরি ধুয়ে গিয়েছিল। সে কারণে স্বাভাবিকভাবেই খেলা গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। এবার অবশ্য নির্ধারিত পুরো চার দিন বৃষ্টির পূর্বাভাস নেই। চতুর্থ দিন বৃষ্টিতে ওভার নষ্ট হলে তা ওইদিন বা পরের দিন মেক-আপ করা যেতেই পারে।
Lights 💡
— BCCI (@BCCI) June 5, 2023
Camera 📸
Headshots ✅#TeamIndia | #WTC23 pic.twitter.com/9G34bFfg78
ফাইনালে জয়ী দলের হাতে টেস্ট মেস বা গদাকৃতির ট্রফি দেওয়া হয়। বিজয়ী দল ১৬ লক্ষ ও রানার-আপ ৮ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্য পাবে। এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ডিউকস বলে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে এই বলে খেলা হয়।

গত সংস্করণে ফাইনাল লর্ডসে হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে তা সরানো হয়েছিল সাউদাম্পটনে। মাঠের লাগোয়াই ছিল টিম হোটেল। এবারের ফাইনালে আইসিসি স্পনশরশিপের নিরিখে ক্লুন স্টেডিয়াম খুঁজছিল। লর্ডসের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কিছু বাণিজ্যিক চুক্তি। সে কারণেই ফাইনাল ওভালে।

ওভালে ফ্রেশ পিচ থাকার সম্ভাবনা। ১৯৮২ সালে এখানে জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেই টেস্টে ইয়ান বোথাম দ্বিশতরান হাঁকান, ড্র হয়েছিল টেস্টটি। এবার তারও আগে খেলা। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় ভারত তিন পেসার ও দুই স্পিনার নিয়েই নামতে পারে।












Click it and Unblock the Notifications