WTC Final: সম্প্রচারকারী সংস্থার লক্ষ্মীর ভান্ডার ভরাল ওভালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, জানুন বিস্তারিত
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সম্প্রচারের দায়িত্ব রয়েছে ডিজনি স্টারের। আইপিএলের পর ওভালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ ঘিরে তেমন হাইপ নেই। ইংল্যান্ড ফাইনালে ওঠেনি, ফলে সে দেশে চর্চায় WTC Final নয়, অ্যাশেজ।
এই অবস্থাতেই ডিজনি স্টারের লক্ষ্মীর ভান্ডার ভালোই ভরিয়েছে রোহিত শর্মার দলের সঙ্গে প্যাট কামিন্সের দলের লড়াই। নামকরা বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপন সম্প্রচারিতও হচ্ছে। আজ ফাইনালের তৃতীয় দিন।

ডিজনি স্টার ইতিমধ্যেই ২৮টি স্পনসর জোগাড় করে ফেলেছে। স্টার স্পোর্টস পেয়েছে ১৫টি স্পনসর। যার মধ্যে রয়েছে বাজাজ আলিয়াঞ্জ, লেয়ার'স শট, পোকারবাজি, এমআরএফ, স্যামকো সিকিউরিটিজ, জিন্দাল প্যান্থার স্টিল, আলট্রাটেক সিমেন্ট, ডিবিএস ব্যাঙ্ক, অ্যাটমবার্গ টেকনোলজিস, মারুতি সুজুকি, চার্জড বাই থামস আপ।

এ ছাড়াও হিরো মোটোকর্প, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, লিভগার্ড এনার্জি টেকনোলজিস, অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলারিজ রয়েছে বিজ্ঞাপনদাতাদের তালিকায়। ডিজনি প্লাস হটস্টার ১৩টি স্পনসর পেয়েছে। তার মধ্যে রয়েছে বাজাজ আলিয়াঞ্জ, স্কেলার, পলিসি বাজার, পয়সা বাজার, ক্লাব মাহিন্দ্রা, কোকা কোলা, এইচএসবিসি, মারুতি সুজুকি, উবার, ল'রিয়াল ও ক্যাস্ট্রল।

এই অ্যাসোসিয়েট স্পনরসরগুলি ছাড়াও কো-প্রেজেন্টিং স্পনসর হিসেবে বাজি গেমস এবং কো-পাওয়ার স্পনসর হিসেবে আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ডিজনি স্টার। সংস্থার হেড অব নেটওয়ার্ক (অ্যাড সেলস) অজিত ভার্গিজ বলেন, এই ফাইনাল ঘিরে দর্শকদের মধ্যে ভালো আগ্রহ রয়েছে।

তিনি বলেন, স্টার স্পোর্টস ও ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমে আমরা বিভিন্নভাবে বিজ্ঞাপনগুলি সম্প্রচার করছি যাতে বিজ্ঞাপনদাতারা তাঁদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন এবং তাঁদের বাণিজ্যিক বিষয়ে ইতিবাচক প্রভাব পড়ে। উল্লেখ্য, জিও সিনেমার সঙ্গে ডিজনি স্টারের লড়াই চলছে জোরকদমে।
ইতিমধ্যেই মোবাইল গ্রাহকদের জন্য বিশ্বকাপ ও এশিয়া কাপ বিনামূল্যে সম্প্রচারের কথা জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার। ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রেও এই রণকৌশলের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রিকেট খেলা বিনামূল্যে দেখানোয় ডিজনি প্লাস হটস্টারের পেইড সাবস্ক্রাইবার কমার আশঙ্কাও থাকছে।












Click it and Unblock the Notifications